কলারোয়ায় ‘শহীদি মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ 

কামরুল হাসান। কলারোয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত ‘শহীদি মার্চ’ পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। ছাত্র-জনতার অভ্যুত্থানের মাস পূর্তি উপলক্ষে শহীদি মার্চ’ এর এ কর্মসূচি পালনকালে কলারোয়ায় কলেজ ও মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীরা বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে মিছিল বের করে।
সোনার বাংলাদেশে স্বৈরাচারের ঠাঁই নাই- এরূপ বৈষম্যবিরোধী স্লোগান দিতে থাকেন ছাত্র-ছাত্রীরা। কলারোয়া সরকারি কলেজ, সরকারি পাইলট, পাইলট গার্লস হাইস্কুলসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা শহীদি মার্চ’ কর্মসূচিতে স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিল শেষে কলারোয়া পৌর শহরের চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বৈষম্যবিরোধী আন্দোলনের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি আহতদের সুস্থতা কামনা করে বৈষম্যমুক্ত নতুন এক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তব্য রাখেন চুয়েট শিক্ষার্থী ইফতেখার মামুন, শিক্ষার্থী তাহফিমুল, কাজী রেজওয়ান আজম, আব্দুল্লাহ আল মাহমুদ, ফুয়াদ, রিফাত, নিশান, তাহিন, উৎস প্রমুখ।





সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় প্রেসক্লাব নেতাদের সাথে নবাগত ওসির মতবিনিময়
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
  • কলারোয়া প্রেস ক্লাবে জরুরি সভা
  • কলারোয়ায় পুলিশি অভিযানে ইয়াবাসহ গ্রেফতার তিন
  • কলারোয়ায় পুলিশি অভিযানে ২০ বোতল এসকাফ উদ্ধার, গ্রেফতার ১
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত
  • দাওয়াতি অঙ্গনের এক মহীয়সী নারীর বিদায় : তাজকিরা হকের জানাজা ও দাফন সম্পন্ন