যৌথ বাহিনীর অভিযানে বন্দুক গুলি টাকা জব্দ

 বাগের5াট প্রতিনিধি :: বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানের প্রথম দিনে একটি আগ্নেয়াস্ত্র, ১৯ রাউন্ড বন্দুকের গুলি, নগদ টাকা, সরকারি পিসি কলেজের অধ্যক্ষের স্বাক্ষর করা ব্যাংক চেক, বিভিন্ন শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্টের জমা বই ও ইয়াবা গ্রহণের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এ সময় কাউকে গ্রেপ্তার করতে পারেননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গতকাল বিকালে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশানের বাবার বাড়ি থেকে একটি একনলা বন্দুক ও ১৯ রাউন্ড বন্দুকের গুলি, সরকারি পিসি কলেজের অধ্যক্ষের স্বাক্ষর করা ব্যাংক চেক, বিভিন্ন শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্টের জমা বই ও টাকা উদ্ধার করা হয়।

নির্ধারিত সময়ে জমা না দেওয়া একটি একনলা বন্দুক ও ১৯ রাউন্ড বন্দুকের গুলি জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সরদার ওশানের বাবা জেলা আওয়ামী লীগের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সরদার বদিউজ্জামানের বলে নিশ্চিত করেছে পুলিশ।

এর আগে এ এলাকায় জেলা যুবলীগ নেতা সোহেল হাওলাদার ওরফে কালা সোহেলের বাসা থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. রাসেলুর রহমান।






সম্পর্কিত সংবাদ

  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত
  • উখিয়ায় বিজিবি’র অভিযানে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার
  • বাংলাদেশি প্রেমিকাকে বিয়ে করা হলোনা চীনা যুবক
  • কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক নিহত, আহত ৩