ডি মারিয়ার ক্যারিয়ারে সবচেয়ে বাজে কোচ কে?
নিউজ ডেস্ক ::খেলোয়াড়রা সাধারণত ক্যারিয়ারেও প্রিয় কোচের নানাভাবে স্মরণ করেন। কিন্তু ক্যারিয়ারে বাজে কোচের কথা সরাসরি সহজে কেউ বলতে চান না। এমন প্রসঙ্গ এলে এড়িয়ে যান সবাই। তবে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফুটবলার আনহেল ডি মারিয়া সরাসরিই নিজের ক্যারিয়ারে সবচেয়ে বাজের কোচের নাম বলেছেন। তিনি লুইস ফন গাল।
২০২২ কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস কোচ ফন গালের দিকে এগিয়ে লিওনেল মেসির স্বভাববিরুদ্ধ উদ্যাপনের কারণে আলাদাভাবেই স্মরণ করা হয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটি। সেই ফন গালকে ম্যানচেস্টার ইউনাইটেডে এক মৌসুমের জন্য কোচ হিসেবে পেয়েছিলেন ডি মারিয়া।
সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফন গালকে নিয়ে বেশ খোলামেলা কথা বলেন ডি মারিয়া। তিনি বলেন, ‘সবচেয়ে বাজে কোচ হচ্ছে ফন গাল, এ বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। যদি কোনো সন্দেহ থাকে তবে আমি বিষয়টা পরিষ্কার করে দিলাম।’
অবশ্য এবারই প্রথম ফন গালের দিকে তীর ছুড়লেন না ডি মারিয়া। এর আগে ২০২১ সালেও ফন গালকে নিয়ে একই ধরনের কথা বলেছিলেন আর্জেন্টাইন উইঙ্গার। এর আগে বিশ্বকাপের সেই ম্যাচের আগে ফন গালও অবশ্য কথা বলেছিলেন ডি মারিয়াকে নিয়ে।
সম্পর্কিত সংবাদ
আর্জেন্টিনা-জার্মানির ম্যাচ দিয়ে যাত্রা করবে ম্যারাডোনা স্টেডিয়াম
তিন বছর ধরে নীরব থাকা লা প্লাতার এস্তাদিও উনিকো দিয়াগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে আবার ফুটবলেরবিস্তারিত…
গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
ফিফা অ-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালে বাংলাদেশ ই গ্রুপের ফাইনালে উঠেছে। আজ আজারবাইজানের বাকুতে সেমিফাইনালে ১-০বিস্তারিত…


