ভারত অনূর্ধ্ব-১৯ দলে রাহুল দ্রাবিড়ের ছেলে
ডেস্ক নিউজ ::রাহুল দ্রাবিড়ের ছেলে ক্রিকেটের পথ ধরেই এগিয়ে যাচ্ছেন, নানা সময়েই তা খবরে এসেছে ভারতীয় সংবাদমাধ্যমে। এবার ভারতীয় কিংবদন্তির ছেলে জায়গা পেলেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের ম্যাচের সিরিজ ও চার দিনের ম্যাচের সিরিজ, দুটি স্কোয়াডেই ঠাঁই পেয়েছেন সামিত দ্রাবিড়।
বেঙ্গালুরুতে এখন মহারাজা টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলছেন সামিত। খুব ভালো অবশ্য করতে পারেননি সিনিয়র ক্রিকেটে তার প্রথম টি-টোয়েন্টি টুর্নামেন্টে। এখনও পর্যন্ত ৭ ম্যাচ খেলে মোট রান করেছেন ৮২।
৫০ ওভারের সংস্করণে এই যুব দলের অধিনায়ক করা হয়েছে উত্তর প্রদেশের ব্যাটসম্যান মোহাম্মদ আমানকে। চার দিনের ম্যাচের সিরিজের নেতৃত্ব পেয়েছেন মধ্য প্রদেশের সোহাম পাটবর্ধন। পুদুচেরিতে ৫০ ওভারের সিরিজের ম্যাচ তিনটি হবে ২১, ২৩ ও ২৬শে সেপ্টেম্বর। চেন্নাইয়ে চার দিনের ম্যাচ দুটি শুরু হবে ৩০শে সেপ্টেম্বর ও ৭ই অক্টোবর।
সম্পর্কিত সংবাদ
একদিন বাংলাদেশও বিশ্বকাপে খেলবে: ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া
প্রয়াত ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার প্রাক্তন সতীর্থ ও আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড ক্লাউদিও ক্যানিজিয়া বর্তমানেবিস্তারিত…
থাইল্যান্ডে সোনা জিতলেন সাঁতারু রাফি
বাংলাদেশের প্রতিভাবান সাঁতারু সামিউল ইসলাম রাফি। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ওপেন সিনিয়র চ্যাম্পিয়নশিপে দারুণ ফলাফল করেছেন।বিস্তারিত…


