সাতক্ষীরায় রোটারি ক্লাবের প্রকৃতিযাত্রা অনুষ্ঠিত

সাতক্ষীরা নিউজ ডেস্ক :: দেশব্যাপী পরিবেশ সচেতনতা ও পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে রোটারি ক্লাব অব ইকো ঢাকা এর উদ্যোগে ও বাংলাদেশের ৫০টি রোটারি ক্লাবের অংশগ্রহণে ১৫ অক্টোবর (বুধবার) সাতক্ষীরায় প্রকৃতিযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রোটারি ক্লাব অফ রয়েল সাতক্ষীরার প্রেসিডেন্ট ডাঃ মোঃ সাইফুল আলমের সভাপতিত্বে ও পাস্ট প্রেসিডেন্ট তারিকুজ্জামান খানের পরিচালনায় আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানমালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতিযাত্রার প্রকল্প প্রধান সাইফুল ইসলাম শামীম, রোটারি ক্লাব অব রয়েল সাতক্ষীরার পাস্ট প্রেসিডেন্ট আসাদুর জামান আসাদ, পাস্ট প্রেসিডেন্ট ফারুকুল ইসলাম, পাস্ট প্রেসিডেন্ট আবু মুসা, ক্লাব ট্রেজারার আব্দুল জব্বার, অবসরপ্রাপ্ত বিসিক কর্মকর্তা মো: আনোয়ার উল্লাহ।

রোটারি পরিবেশ সচেতনতায় ৬৪ জেলায় প্রকৃতিযাত্রা কার্যক্রমের উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় ৩১তম জেলা হিসেবে সাতক্ষীরায় এই আয়োজন করা হয়।শহরের পলাশপোল এলাকায় নবজীবন ইনস্টিটিউটে শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ সেমিনার ও পরিবেশ র‍্যালীর মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর সাতক্ষীরা স্টেডিয়াম চত্বরে বৃক্ষরোপণ পর্বে সন্মানিত রোটারিয়ানদের সাথে উপস্থিতি ছিলেন প্রবীণ কল্যান সংস্থা, সাতক্ষীরার নেতৃবৃন্দ। পরিবেশ রক্ষায় প্রবীণ নাগরিকদের অংশগ্রহণ ও সাতক্ষীরা স্টেডিয়াম সংলগ্ন প্রবীণ কল্যান সংস্থা সাতক্ষীরার অফিসে একটি প্রকৃতি পাঠাগার করবার সম্ভাব্যতা নিয়ে টিম প্রকৃতিযাত্রার সাথে প্রবীণ কল্যান সংস্থার নেতৃবৃন্দের আলোচনা অনুষ্ঠিত হয়।

এছাড়া প্রকৃতিযাত্রার অংশ হিসেবে একই দিন বিকেলে কোকরালী টাবরারডাঙায় বিষমুক্ত প্রাকৃতিক চাষাবাদে আগ্রহী করতে কৃষকদের নিয়ে কৃষক সভার আয়োজন করা হয়। কৃষকদের আগ্রহে উক্ত এলাকায় রোটারি ক্লাব অফ ইকো ঢাকা ও রোটারি ক্লাব অফ রয়েল সাতক্ষীরার যৌথ উদ্যোগে একটি আরসিসি (রোটারি কমিউনিটি কর্প) গঠনের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়।






সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • দেশজুড়ে আজ পালিত হচ্ছে পবিত্র শবে কদর
  • শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও ইভটিজিং প্রতিরোধে মাউশির নির্দেশনা
  • অস্কারে সেরা অভিনেতা জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
  • “রমজানের শিক্ষা বাস্তবায়নে সাম্য ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হবে” – কলারোয়ায় এমপি ইজ্জত উল্লাহ
  • সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
  • নিরাপত্তা ঝুঁকি : ইসরায়েল ও আমিরাত ছাড়ার নির্দেশ অস্ট্রেলিয়ার
  • আল-হেরা মডেল একাডেমী স্কুলের ফলাফল প্রকাশ অনুষ্ঠিত