নিরাপত্তা ঝুঁকি : ইসরায়েল ও আমিরাত ছাড়ার নির্দেশ অস্ট্রেলিয়ার
মধ্যপ্রাচ্যের ‘দ্রুত অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির’ কারণে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ‘অপরিহার্য নয়’ এমন সব সরকারি কর্মকর্তাকে অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং এই আদেশ জারি করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে ওয়াং জানান, কেবল ‘অপরিহার্য বা জরুরি দায়িত্ব পালনকারী’ অস্ট্রেলীয় কর্মকর্তারাই দেশগুলোতে অবস্থান করবেন, যাতে তারা সেখানে থাকা অস্ট্রেলীয় নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে পারেন।
অস্ট্রেলীয় সরকার তাদের নাগরিকদের ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ না করার বিষয়ে দেওয়া সতর্কবার্তা পুনর্ব্যক্ত করেছে। পেনি ওয়াং আরও বলেন, ‘যদি সম্ভব হয় এবং নিরাপদ থাকে, তবে আমরা আপনাদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার অনুরোধ জানাচ্ছি। অনেক দেরি হয়ে যাওয়ার আগেই সিদ্ধান্ত নিন। কারণ, এটিই হয়তো দীর্ঘ সময়ের জন্য শেষ সুযোগ হতে পারে।’
ক্যানবেরার তথ্য অনুযায়ী, বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রায় ১ লাখ ১৫ হাজার অস্ট্রেলীয় নাগরিক অবস্থান করছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত প্রায় ২,৬০০ জন নাগরিক নিজ দেশে ফিরে গেছেন। সূত্র : আল-জাজিরা।
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি: “প্রতারণার ফাঁদে বন্দী”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায়বিস্তারিত…
ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন
সাতক্ষীরা নিউজ ডেস্ক ::ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়কবিস্তারিত…


