সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

ডেস্ক নিউজ :: উন্নত চিকিৎসার জন্য আজ (শুক্রবার) সিঙ্গাপুর নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। চিকিৎসকদের পরামর্শে আজ (১৩ মার্চ) এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে।

শুক্রবার (১৩ মার্চ) সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে যান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তার সঙ্গে ছিলেন– বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।






সম্পর্কিত সংবাদ

  • দেশজুড়ে আজ পালিত হচ্ছে পবিত্র শবে কদর
  • শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও ইভটিজিং প্রতিরোধে মাউশির নির্দেশনা
  • অস্কারে সেরা অভিনেতা জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
  • “রমজানের শিক্ষা বাস্তবায়নে সাম্য ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হবে” – কলারোয়ায় এমপি ইজ্জত উল্লাহ
  • নিরাপত্তা ঝুঁকি : ইসরায়েল ও আমিরাত ছাড়ার নির্দেশ অস্ট্রেলিয়ার
  • আল-হেরা মডেল একাডেমী স্কুলের ফলাফল প্রকাশ অনুষ্ঠিত
  • মহান বিজয় দিবসে ঝাউডাঙ্গা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন