পিআর পদ্ধতিতে নির্বাচন চালুর দাবিতে আশাশুনিতে জামায়াতের লিফলেট বিতরণ
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।সুষ্ঠু নির্বাচন ও জনমতের যথাযত প্রতিফলনের জন্য আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু ও ও পাঁচ দফা দাবিতে আশাশুনিতে জামায়াতে ইসলামী লিফলেট বিতরণ করেছে। শুক্রবার(১০ অক্টোবর)বিকাল ৪:৩০ মিনিটে আশাশুনি বাজারের সর্বস্তরের মানুষ ও ব্যবসায়ীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। সাতক্ষীরা জেলা জামায়াতের আমির সাবেক উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিফলেট বিতরণে নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মোঃ নজরুল ইসলাম,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মাওঃ আব্দুল গফফার,উপজেলা জামায়াতের আমির ও সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার,সেক্রেটারি মাওলানা আনওয়ারুল হক,সহ সেক্রেটারি ডাঃ রোকনুজ্জামান, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস,বাইতুলমাল সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম,উপজেলা কর্ম পরিষদ সদস্য এ বি এম আলমগীর পিন্টু,সদর ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহ,সেক্রেটারি মাওলানা আব্দুল হাই,৩নং ওয়ার্ড সভাপতি সাবেক মেম্বর আঃ রহিম,এস এম শহিদুজ্জামান বাবলু,মাস্টার আরিফ বিল্লাহ,মোবারক আলী,হযরত আলী প্রমুখ। প্রধান অতিথি আগামী ১২ ই নভেম্বর বিকাল ৪:৩০ মিনিটে সাতক্ষীরা জেলা জামায়াত আয়োজিত গণ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে দলে দলে যোগদান করতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান।
সম্পর্কিত সংবাদ
আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবঃ প্রধান শিক্ষক নীরঞ্জন কুমার মন্ডলকে বিদায়বিস্তারিত…
আশাশুনির ১০টি পয়েন্টে মারাত্মক নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মানে এমপি’র ডিও লেটার প্রদান
এস,এম মোস্তাফিজুর রহমান।। উপকূলবর্তী উপজেলা আশাশুনির ১০টি পয়েন্টে মারাত্মক নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মানেরবিস্তারিত…


