আপত্তি সত্ত্বেও বিল পাস, ওয়াকআউট করল বিরোধী দল

ডেস্ক নিউজ :: ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ বিল পাসের পর সংশোধন বিল নিয়ে আপত্তি করার কারণে এবং বাকি ১৬টি বিল সংসদে উত্থাপন না করার প্রতিবাদে সংসদ থেকে বিরোধী দল চতর্থবারের মতোন ওয়াকআউট করেছে।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধায় জাতীয় সংসদে অধিবেশন চলাকালে বিরোধী দল সংসদ অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউটের কথা বলে বের হয়ে যান। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

এর আগে অন্তর্বর্তী সরকারের সময় করা ৯৮টি অধ্যাদেশ সংশোধনী ছাড়াই পাসের রাজনৈতিক সমঝোতা ভেঙে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাস করায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানায় বিরোধী দল।

এ প্রক্রিয়াকে ‘দিনের দুপুরে রাজনৈতিক জোচ্চুরি’ ও ‘প্রতিষ্ঠানকে দলীয়করণের মহোৎসব’ বলে অভিহিত করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।






সম্পর্কিত সংবাদ

  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে
  • জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে : প্রধানমন্ত্রী
  • তোমাদেরকেই দেশের দায়িত্ব নিতে হবে: ক্ষুদে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী
  • সংসদে অসুস্থ জামায়াত এমপি হাফেজ রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির
  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান