সাতক্ষীরায় শীর্ষ দুই আওয়ামিলীগ নেতা আটক
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :: সাতক্ষীরায় শীর্ষ আওয়ামীলীগ নেতা গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা কৃষক লীগের কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইয়ারব হোসেনকে তার নিজ বাড়ি তুজুলপুর থেকে গ্রেফতার করে যৌথবাহিনী।
অপরদিকে,সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদ খানকে শহরের কাটিয়া এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
শীর্ষ আওয়ামীলীগের এই দুই নেতার মধ্যে কৃষক লীগ নেতা ইয়ারব হোসেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার স্বাক্ষী দিয়েছিলেন। এই মামলায় তালা কলারোয়ার সাবেক এমপি, বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবের ৭০ বছরের সাজা হয়েছিল।
অপরদিকে মাকসুদ খান তৎকালীন আওয়ামী লীগের সাবেক এমপি মীর মোস্তাক আহমেদ রবির মদতপুষ্ট হয়ে ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পদ বাগিয়ে নেন।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার দুজনের বিরুদ্ধে মামলা রয়েছে। কাগজপত্র পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পর্কিত সংবাদ
ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের অফিল সরদারের বাড়িবিস্তারিত…
গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
এসএম আব্দুল্লাহ :: গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ই সেপ্টেম্বর)বিস্তারিত…


