সৈয়দপুরে বাংলাদেশ স্কাউটস্ দিবস পালিত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে র্যালি, স্কাউটস ওন এবং আলোচনা সভা আয়োজনের মধ্যদিয়ে গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ স্কাউট দিবস- ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে দশটায় সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে “সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম” স্কাউটস্ দিবসের প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মো. নুর-ই-আলম সিদ্দিকী। সভার শুরুতেই স্বাগত বক্তব্য বলেন বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলা শাখার সম্পাদক ও লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা।
এতে অন্যান্যদের মধ্যে রাখেন সহকারী কমিশনার মো. মোস্তাফিজুর রহমান বাদল, রওশন আরা চৌধুরী, স্কাউটস্ লিডার মো. শাকিল ইসলাম প্রমুখ। এ সময় বাংলাদেশ স্কাউটস সৈয়দপুর উপজেলা শাখার সহ-সভাপতি ও খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলাম, সহ-সভাপতি ও কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ্ সরকার, বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আজিজুল বারী বসুনিয়া, প্রধান শিক্ষক এম ওমর ফারুকসহ স্কাউটস এর কর্মকর্তা, স্কাউটস্ ও কাব সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের হয়ে উপজেলা সড়ক, বিমানবন্দর সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে এসে শেষ হয়।
সম্পর্কিত সংবাদ
কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন
কয়রা (খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলার আমাদী হাট সংলগ্ন মাঠে মাসব্যাপী রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন আমাদীবিস্তারিত…
আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সহজলভ্যবিস্তারিত…


