অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় ৩ বাংলাদেশি আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা সীমান্ত দিয়ে  অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশকালে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে একজন নারী ও ২ যুবক রয়েছে। তবে আটককৃতদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক মামলা আছে কিনা পুলিশ খতিয়ে দেখছে।

মঙ্গলবার দুপুরে শার্শা সীমান্তের শিকারপুর এলাকার একটি মাঠ থেকে তাদেরকে আটক করা হয় বলে জানান  বিজিবি।

আটককৃতরা হলেন, ময়মনসিংহের নতুন হাট গ্রামের নাছির উদ্দিনের স্ত্রী পান্না আক্তার (৩৮), গোপালগঞ্জের উত্তর হাজিরা বাড়ী গ্রামের বিনোদ গাইনের ছেলে বিপব গাইন (২১) ও খুলনার পশ্চিম বিল পাবলা গ্রামের পঙ্কজ মল্লিকের ছেলে কল্লোল মল্লিক (১৭)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সাইফুল্লাহ সিদ্দিকী বলেন,  ‘সীমান্ত দিয়ে কয়েকজন অবৈধ পথে ভারতে ঢুকবে’ তাদের কাছে গোপন এমন একটি খবর আসে।পরে বিজিবির টহলদল অভিযান চালিয়ে ভারত সীমান্তবর্তী শিকারপুর মাঠ থেকে তিন বাংলাদেশিকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।





সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত
  • উখিয়ায় বিজিবি’র অভিযানে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার
  • বাংলাদেশি প্রেমিকাকে বিয়ে করা হলোনা চীনা যুবক