ঝাউডাঙ্গা কলেজে মা সমাবেশ অনুষ্ঠিত

এসএম আব্দুল্লাহ :: মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে ঝাউডাঙ্গা কলেজে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা কলেজ চত্ত্বরে কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী অধ্যাপক পরিমল কুমার ঘোষ, আব্দুল মান্নান, আনারুল ইসলাম, অহিদুল ইসলাম সহ কলেজের শিক্ষকমন্ডলী, একাদশ শ্রেণির সকল শিক্ষার্থী ও তাদের মায়েরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান বলেন, মা একটি ছোট শব্দ হলেও মায়ের কাছে একজন সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তেমনি একজন সন্তানের কাছে মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। মা গুরুত্বপূর্ণ অধ্যায়, মা একটি জীবন, মা একটি পৃথিবী, মা তার সন্তানের জন্য ইহকাল, পরকাল। একজন সুশিক্ষিত মা পারেন একটি শিক্ষিত জাতির জন্ম দিতে।






সম্পর্কিত সংবাদ

  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত