সাবেক র‌্যাবপ্রধান হারুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

 নিউজ ডেস্ক :: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাবেক মহাপরিচালক মো. হারুন অর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)।

রোববার জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ ও গুমের অভিযোগে তার বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

এদিন প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায়, জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর জন্য যখন র‌্যাবের হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল তখন হারুন অর রশিদ র‌্যাবের মহাপরিচালক ছিলেন। প্রাথমিক তদন্তে দেখা গেছে, এ নির্দেশ প্রদানের ক্ষেত্রে সাবেক র‌্যাবপ্রধানের দায় আছে।

এ পর্যায়ে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল হারুন অর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

তবে আন্দোলন চলাকালীন হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার অভিযোগের জবাবে র‌্যাব সদরদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে দাবি করা হয়, বিক্ষোভ চলাকালে তাদের হেলিকপ্টার থেকে শুধু কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে।

বিবৃতিতে গুলি ছোড়ার অভিযোগ অস্বীকার করে বলা হয়, কিছু মহল ইচ্ছাকৃতভাবে হেলিকপ্টার ব্যবহারকে বিতর্কিত করার চেষ্টা করছে।

 






সম্পর্কিত সংবাদ

  • সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি
  • গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি
  • টিএসসিতে ‘শালুকডাঙার কথা’ পরিবেশন করল ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ
  • দুই দেশের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: ত্রিবেদী
  • হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৫৬
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
  • রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর