বুধহাটা বেউলা ঢালীপাড়া জামে  মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা ঢালী পাড়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল প্রতিনিধি হাফেজ মোহাদ্দিছ রবিউল বাশার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।
তিন তলা ফাউন্ডেশনের মসজিদ বিল্ডিং ভিত্তি প্রস্তর স্থাপনকালে অন্যদের মধ্যে আলোচনা রাখেন, ঝাউডাঙ্গা মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওঃ আব্দুল বারী। মাদ্রাসার আরবী প্রভাষক মাওঃ আক্তার ফারুক, ইউপি সদস্য শীষ মোহাম্মদ জেরী, বুধহাটা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফাউন্ডডেশনের সেক্রেটারী আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আশাশুনি আলিয়া মাদ্রাসার সুপার ড. মোঃ আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে মরহুম মাওঃ ওছমান গণির সন্তানেরাসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি রবিউল বাশার অন্য অতিথিবৃন্দকে সাথে নিয়ে ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বর্তমানে মসজিদের দ্বিতল ভবন নির্মান কাজ করা হবে বলে জানাগেছে।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে দুর্যোগের সতর্কতা, ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ক সমন্বয় সভা
  • কুড়িকাহুনিয়া-শ্রীপুরে ভিটেমাটি ফেরাতে নদী খনন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ উপকূলবাসীর দাবি
  • আশাশুনিতে ২৫ ব্যক্তির হাতে ২ লক্ষ ৫০ টাকার চেক তুলে দিলেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার
  • আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল পরিদর্শনে ইউএনও
  • আশাশুনির বাঁশদহা নদীতে এমপির বরাদ্দে কাঠের সেতু নির্মান
  • আশাশুনির বুধহাটায় ১৫ দিনের বৃক্ষ মেলা উদ্বোধন
  • আশাশুনিতে জুয়ার আসর থেকে চার জোয়াড়ী গ্রেফতার
  • বড়দল বাজারে গভীর রাতে পুলিশের অভিযান