সাতক্ষীরার বল্লীতে মাছ ধরতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
নিউজ ডেস্ক :: ঘেরে মাছ ধরতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের কাঁঠালতলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম কাজল(২৫)। সে শিবনগর গ্রামের ছাত্তার ঢালীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাজল বল্লী ইউনিয়নের কাঁঠালতলা গ্রামের কুলতলার একটি ঘেরে মাছ ধরতে যায়। এ সময় অসাবধানতাবশত ঘেরের ভিতরে নিচু হয়ে থাকা বৈদ্যুতিক তারে মাথা বেঁধে যেয়ে ঘটনাস্থলেই কাজলের মৃতু হয়। কাজলের মৃতুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
« শোভনালী জামায়াত নেতা ক্বারী রাশিদুজ্জামান জানাজা নামাজ সম্পন্ন (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) আশাশুনিতে শিশুর মরদেহ বাঁধা অবস্থায় পুকুর থেকে উদ্ধার »
সম্পর্কিত সংবাদ
ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের অফিল সরদারের বাড়িবিস্তারিত…
গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
এসএম আব্দুল্লাহ :: গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ই সেপ্টেম্বর)বিস্তারিত…


