কলারোয়ায় কেরালকাতা ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

কামরুল হাসান।। কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে কেরালকাতা ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিকেলে কেরালকাতা ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত সম্মেলনে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়। সম্মেলনে সভাপতি হয়েছেন মাস্টার আজিজুর রহমান, সাধারণ সম্পাদক হয়েছেন জহুরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো.মুত্তাকিন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-১ সংসদীয় আসনের সাংগঠনিক টিম প্রধান আবুল হাসান হাদী। কেরালকাতা ইউনিয়ন বিএনপিবিস্তারিত…

কলারোয়ায় স্মরণ সভায় সাবেক এমপি হাবিব

ভাষাসৈনিক শেখ আমানুল্লাহ ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মুক্তচিন্তার মানুষ.

কামরুল হাসান।। বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ভাষাসৈনিক শেখ আমানুল্লাহ ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মুক্ত চিন্তার মানুষ। ভাষা আন্দোলনসহ শিক্ষা বিস্তারে শেখ আমানুল্লাহর অবদান দেশের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করবে। রোববার বেলা ১২ টায় শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ মিলনায়তনে আলহাজ্ব শেখ আমানুল্লাহর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধান অতিথি আরও বলেন, একজন শিক্ষক নেতা হিসেবে শিক্ষকদের সকল আন্দোলন-সংগ্রামে ও অধিকার আদায়ে শেখ আমানুল্লাহ ছিলেন অগ্রসৈনিক। উপজেলা মাধ্যমিক ও কলেজ শিক্ষক সমিতির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ স্মরণ সভায় সভাপতিত্ব করেনবিস্তারিত…

রবের নামে যেটা পড়া হবে সেটাই হবে কল্যাণ ও কার্যকর—-ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভি.সি

কামরুল হাসান।। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মোঃ শামছুল আলম বলেন, “বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে শিক্ষা ব্যবস্থার উপরে। আমাদের দেশের সাধারণ শিক্ষা মানুষদেরকে মানুষ বানাতে ব্যর্থ হয়েছে বিধায় আমাদেরকে আল্লাহ প্রদত্ত শিক্ষা ব্যবস্থার দিকে এগিয়ে আসতে হবে, ভূমিকা রাখতে হবে। মনে রাখবেন রবের নামে যেটা পড়া হবে সেটাই হবে কল্যাণ ও কার্যকর।” কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার কামিল তাফসীর সবক দান ও আলিম প্রথম বর্ষের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম এসব কথা বলেন। তিনি আরও বলেন, “আমাদেরবিস্তারিত…

নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফোন করে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। রোববার (৩১ আগস্ট) সকালে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকাল ১০টায় ফোন করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একইসঙ্গে নুরুল হক নুরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও আশ্বস্ত করেন তিনি। গণঅধিকার পরিষদের এই নেতা জানান, নুরের দ্রুত আরোগ্য কামনা করে রাষ্ট্রপতি তার ওপর হামলারবিস্তারিত…

আটলান্টায় জমকালো আয়োজনে শুরু হলো ৩৯তম ফোবানা সম্মেলন, দর্শকদের উপচে পড়া ভিড়

ইমা এলিস, নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় ৩৯তম ফোবানা সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মুলত আটলান্টা থেকে ৩৫ মাইল দূরে ডুলুথ শহরের প্রাণকেন্দ্র গ্যাস সাউথ কনভেনশন সেন্টারে গতকাল শুক্রবার (২৯ আগষ্ট) থেকে শুরু হয়েছে উত্তর আমেরিকার প্রবাসীদের বাঙালিদের মিলনমেলাখ্যাত ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোশিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলন। সম্মেলনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষনা করেন ৩৯তম ফোবানা সম্মেলনের আহবায়ক নাহিদুল খান সাহেল। ৩৯তম ফোবানা সম্মেলনের নির্বাহী কমিটির চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী, নির্বাহী সাদস্য সচিব আবীর আলমগীর, হোস্ট কমিটির সদস্য সচিব মাহবুবুর রহমান ভুঁইয়া, প্রেসিডেন্ট ডিউক খান, প্রধান সমন্বয়ক গোলাম মওলাবিস্তারিত…

গাজায় ইসরায়েলের হামলায় নিহত আরও ৭৭ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কেবল গাজা নগরীতেই প্রাণ হারিয়েছেন ৪৭ জন। তাদের মধ্যে ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন রুটি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায়। রোববার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জজিরা। সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলের বোমাবর্ষণ ও জোরপূর্বক উচ্ছেদ অভিযানের মুখে গাজা নগরী ছেড়ে শত শত ফিলিস্তিনি পালাচ্ছেন। হাতে গোনা সামান্য মালপত্র ট্রাক, ভ্যান ও গাধার গাড়িতে তুলে তারা এলাকা ছাড়ছেন। নুসেইরাত শরণার্থী শিবিরের পশ্চিম দিকে দেইর আল-বালাহর কাছে বহু পরিবার খোলা আকাশের নিচে অস্থায়ী তাঁবুবিস্তারিত…

আশাশুনির গদাইপুরে পূর্বের স্থানে ভূমি অফিস নির্মানের দাবীতে মানববন্ধন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনির খাজরা ইউনিয়ন ভূমি অফিস পূর্বের স্থানে নিজস্ব জমিতে নির্মানের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকাল ৫.৩০ টায় দক্ষিণ গদাইপুর গ্রামে কাছারী বাড়ী বাজারে মেইন সড়কে দানববন্ধন করা হয়। এলাকাবাসীর আয়োজনে, মনববন্ধন চলাকালে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আঃ লতিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক মেম্বর খোকন খা, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওঃ আঃ রশিদ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার এবাদুল মোল্যা, অবঃ শিক্ষক বীর মুক্তিযোদ্ধা রইচ উদ্দীন, রবীন্দ্র নাথ সানা, জামাত নেতা আঃ হামিদ, ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি আলহাজ্ব এনামুল হক, সার্ভেয়ার ও কবিবিস্তারিত…

আশাশুনি প্রেস ক্লাবের নতুন সদস্যদের পরিচিতি ও প্রশিক্ষণ কর্মশালা

এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি প্রেস ক্লাবের নতুন সদস্যদের পরিচিতি ও সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষণ মিলনায়নতে এ কর্মশালার আয়োজন করা হয়। আশাশুনি প্রেস ক্লাবের আয়োজনে পরিচিতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক। সাধারণ সম্পাদক এস কে হাসানের সঞ্চালনায় সভায় অতিথি হিসাবে আলোচনা রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন। প্রধান আলোচক ছিলেন দৈনিক প্রথম আলো ও ডেইলী স্টারের স্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জী। সভায় প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব,সাবেক সাধারণ সম্পাদক সমীরবিস্তারিত…

আশাশুনিতে ভোট কেন্দ্রের দায়িত্বশীলদের নিয়ে প্রশিক্ষণ

এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলার সকল ভোট কেন্দ্রের দায়িত্বশীলদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ১০.৩০ টায় জামায়াতে ইসলামীর পেশাজীবি বিভাগ আশাশুনি আলিম মাদ্রাসা হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা পেশাজীবি বিভাগের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা সভাপতি মাওঃ আতাউর রহমান। সেক্রেটারী মাওঃ আব্দুর রশিদ গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, জেলা সভাপতি আসাদুজ্জামান মুকুল। বিশেষ অতিথি ছিলেন শোভনালী ইউপি চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা মাওঃ আবু বক্কর ছিদ্দীক,উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,সংগঠনের জেলা সহকারী সেক্রেটারী নাসির উদ্দীন খান প্রমুখ। অনুষ্ঠানেবিস্তারিত…

কলারোয়ায় জয়নগর ইউনিয়ন বিএনপির সম্মেলন

কামরুল হাসান।। কলারোয়ার জয়নগর ইউনিয়ন বিএনপির সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ধানদিয়া বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয় ময়দানে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জয়নগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রওশন আলী গাজীর সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও তালা-কলারোয়া সংসদীয় আসনের সাংগঠনিক টিম প্রধান আবুল হাসান হাদী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছবিস্তারিত…