কলারোয়ায় কেরালকাতা ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
কামরুল হাসান।। কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে কেরালকাতা ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিকেলে কেরালকাতা ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত সম্মেলনে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
সম্মেলনে সভাপতি হয়েছেন মাস্টার আজিজুর রহমান, সাধারণ সম্পাদক হয়েছেন জহুরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো.মুত্তাকিন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-১ সংসদীয় আসনের সাংগঠনিক টিম প্রধান আবুল হাসান হাদী।
কেরালকাতা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মাস্টার আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্যা, সাবেক যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু ও রবিউল ইসলাম, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমীন খোকন, কৃষকদলের মাস্টার মনিরুজ্জামান, মনিরুজ্জামান মনিসহ বিএনপি এবং এর অঙ্গ- সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় একসাথে ১৩ কালভার্ট কেটে ফেলায় চলাচলে অবর্ণনীয় দুর্ভোগ
কামরুল হাসান।। কলারোয়া পৌরসভার পালপাড়া থেকে মুরারীকাটি হাইস্কুল অভিমুখী আরসিসি রাস্তা নির্মাণের নামে একসাথে ১৩টিবিস্তারিত…
কলারোয়ায় বিএনপির কার্যালয় উদ্বোধন
কামরুল হাসান।। কলারোয়ায় বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে কলারোয়া পৌরভবনের বিপরীতেবিস্তারিত…


