আশাশুনিতে ভোট কেন্দ্রের দায়িত্বশীলদের নিয়ে প্রশিক্ষণ
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলার সকল ভোট কেন্দ্রের দায়িত্বশীলদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ১০.৩০ টায় জামায়াতে ইসলামীর পেশাজীবি বিভাগ আশাশুনি আলিম মাদ্রাসা হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা পেশাজীবি বিভাগের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা সভাপতি মাওঃ আতাউর রহমান। সেক্রেটারী মাওঃ আব্দুর রশিদ গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, জেলা সভাপতি আসাদুজ্জামান মুকুল। বিশেষ অতিথি ছিলেন শোভনালী ইউপি চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা মাওঃ আবু বক্কর ছিদ্দীক,উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,সংগঠনের জেলা সহকারী সেক্রেটারী নাসির উদ্দীন খান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেবিস্তারিত…
আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
নিজস্ব সংবাদদাতা:: তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে সাতক্ষীরার আশাশুনি উপজেলার মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়েবিস্তারিত…


