ছাত্রশিবিরের ফুলেল শুভেচ্ছায় সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার নবনিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বরণ
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার নবনিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত পৌর পূর্ব থানা শাখার আলিয়া মাদ্রাসা। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটায় ম মাদ্রাসা প্রাঙ্গণে ছাত্রশিবিরের আলিয়া মাদ্রাসা শাখার সভাপতি হাফেজ মোস্তাকিম বিল্লাহর সভাপতিত্বে এবং আলিয়া মাদ্রাসা শাখার সেক্রেটারি হাফেজ আবু সাঈদের সঞ্চালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা পৌর পূর্ব থানা শাখার সেক্রেটারি জুবায়ের আহমেদ। এসময় নবনিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, “একজন শিক্ষক শুধুবিস্তারিত…
আশাশুনিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, মোবাইল কোর্টে ২ জনের জেল
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। দু’জনকে জেল ও জরিমানা এবং ৩ জনকে গ্রেফতার করে থানায় সোপর্ধ করা হয়েছে। সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মোঃ রুহুল আমিন, এসআই জেসমিন আরা এর নেতৃত্বে সোমবার (১ সেপ্টেম্বর) অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্যসহ ৫ জনকে আটক করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে ২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়। অভিযান চলাকালে গোয়ালডাঙ্গা গ্রামের আতিয়ার গাজীর ছেলে আমিরুল গাজী (৪০) এর চায়ের দোকান থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধারবিস্তারিত…
বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা ইউনিটের র্যালী
শহর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা ইউনিটের র্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর ) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা ইউনিটের আহবায়ক অ্যাডভোকেট আকবর আলীর নেতৃত্বে শহরের সঙ্গীতা মোড় হতে একটি র্যালী শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইটাগাছা মোড়ে জেলা বিএনপি’র আয়োজনে বর্ণাঢ্য র্যালীতে মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন, সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল আমিন, অ্যাডভোকেট আবু সাঈদ রাজা, অ্যাডভোকেট এবিএম সেলিম, অ্যাডভোকেট ই জে ফারিয়ার হাসিব, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট মিজানুর রহমান বাপ্পি, ভিপি আইনজীবী রেজাউল ইসলাম, অ্যাডভোকেট সরদার সাইখ,অ্যাডভোকেটবিস্তারিত…
মোবাইল ফোন কে আবিষ্কার করেন
১৯৭৩ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ইঞ্জিনিয়ার মার্টিন কুপার প্রথম মোবাইল ফোন আবিষ্কার করেন। এজন্য তাকেই বিশ্বব্যাপী মোবাইল ফোনের জনক বলা হয়। তখন তিনি ছোট্ট টেলিকম কোম্পানি মটোরোলাতে কর্মরত ছিলেন। সেই সময় তার তৈরি করা মোবাইল ফোনের ওজন ছিল প্রায় এক কেজির মতো এবং সেটি দিয়ে সর্বোচ্চ ৩০ মিনিট কথা বলা যেত। কিন্তু এই আবিষ্কারই আধুনিক যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। জীবনী মার্টিন কুপারের জন্ম ১৯২৮ সালের ২৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ইলিনয়িস অঙ্গরাজ্যের শিকাগো শহরে। ছোটবেলা থেকেই তিনি প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি আগ্রহী ছিলেন। ইলিনয়িস ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) থেকেবিস্তারিত…
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁয় দলটির প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিএনপির যাত্রা শুরু করেন। দলটি শুরু থেকেই ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’, ‘বহুদলীয় গণতন্ত্র’ ও ‘স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা’র মূলনীতি সামনে রেখে রাজনীতি করে আসছে। দিবসটি উপলক্ষে দলটির পক্ষ থেকে আলোচনা সভা, র্যালি, মাজার জিয়ারতসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাবিস্তারিত…
বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান
সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট) বিকালে সাতক্ষীরা নিউমার্কেটস্থ দলীয় কার্যালয়ে,“ঐতিহ্য, সংগ্রাম ও সফলতার ৫ বছর” পেরিয়ে ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদ। আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ তবিবুর রহমান। অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ও সাবেক ভিপি নুরুল হক নুর সহ সকল নেতাকর্মীর সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা গণবিস্তারিত…
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট উন্নয়ন কমিটির স্মারকলিপি
সংবাদ বিজ্ঞপ্তি খুলনা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানসম্পন্ন যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠানে রূপন্তরের দাবি আজ ৩১ আগস্ট রবিবার বিকাল ৪টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সাথে খুলনা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানসম্পন্ন যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠানে রূপন্তরের দাবিতে মত বিনিময়সহ ৮দফা দাবিতে উপাচার্যের নিকট স্মারকলিপি প্রদান করেন উন্নয়ন কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান এর নেতৃত্বে উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ। মতবিনিময় কালে উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ বলেন খুলনার মানুষের গৌরবজ্জল আন্দোলনের স্বাক্ষী খুলনা বিশ্ববিদ্যালয় এ অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার পথ সুগমে গৌরবের সাথে ভূমিকা পালন করে চলেছে। বর্তমানে জায়গা সংকট, আবাসন সংকট, অপ্রতুল গবেষণা,বিস্তারিত…
কয়রায় মুন্ডা শিশুরা আনন্দে মেতে উঠছিল রঙিন উৎসবে
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় মুন্ডা শিশুরা কিছুক্ষনের জন্য আনন্দ মেতে উঠছিল রঙিন উৎসবে। শিশুরা আনন্দ হারিয়ে যায়, চিত্র বিনোদন, গ্রামীন খেলাধুলা আর মন মাতানো গান আর গল্পে। এমনই এক অনুষ্ঠানের আয়োজন করে আমরা বন্ধু ইয়ুর্থ সংগঠন। তাদের সংগঠনের দশম বছর পুর্তি উপলক্ষে এই গ্রামীন শিশুদের নিয়ে এই আয়োজন। রবিবার ( ৩১ আগস্ট) বিকাল ৩ টায় ৬নং কয়রা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই রঙিন উৎসব অনুষ্ঠিত হয়। এতেতার সার্বিক সহযোগিতা করেন স্বেচ্ছাসেবী সংগঠন আইসিডি। এ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিকরণকালে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, কাশিয়াবাদ পুলিশবিস্তারিত…
বিদেশি সফটওয়্যারের ওপর নির্ভরতা ছাড়াই স্বাধীনভাবে কার্ড ইস্যু করতে পারবে দেশের ব্যাংকগুলো
ডেক্স নিউজ :: ইএমভি-কমপ্লায়েন্ট কার্ড পারসোনালাইজেশন সেবা প্রদানে ইসলামী ব্যাংকের সাথে কোনা সফটওয়্যারের অংশীদারিত্ব দেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র জন্য কোনা কার্ড পারসোনালাইজেশন সিস্টেম (কে-সিপিএস) সফলভাবে বাস্তবায়ন করেছে পেমেন্ট ও সিকিউরিটি সেবাদাতা প্রতিষ্ঠান কোনা সফটওয়্যার ল্যাব লিমিটেড। কে-সিপিএস -এর প্রথম গ্রাহক হিসেবে, বিশ্বমানসম্পন্ন ইএমভি কার্ড পারসোনালাইজেশন সিস্টেমের মাধ্যমে স্থানীয় ন্যাশনাল কার্ড স্কিম ‘টাকা পে’ সহ ভিসা, মাস্টারকার্ড ও ইউনিয়নপে ইন্টারন্যাশনালের মত আন্তর্জাতিক স্কিমে ইএমভি ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড ইস্যু করতে পারবে ইসলামী ব্যাংক। দেশের পেমেন্ট ও ফিনটেক খাতের এ সাফল্য উদযাপননে সম্প্রতি দ্য ইন্টারকন্টিনেন্টাল ঢাকাবিস্তারিত…
আশাশুনি শ্রমিক দলের সাধারন সম্পাদকের জানাজা নামাজ সম্পন্ন
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলা শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,ওয়াপদা জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন ও আশাশুনি সদরের আব্দুল মালেক সরদারের বড় পুত্র আব্দুর রহিম সরদার(৭০) এর জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। রবিবার দুপুর ১:৫০ ঘটিকায় আশাশুনি সরকারি কলেজের পুরাতন হোস্টেল চত্বরে এ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। শনিবার রাত ৯:৩০ ঘটিকায় আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার স্ত্রী,চার পুত্র ও অসংখ্য আত্মীয়-স্বজন ছিল। মরহুমের জানাজা নামাজে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল ও কেন্দ্রীয় কৃষকদল নেতা এমপিবিস্তারিত…


