উপকূলের সংকট সমাধানে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: কয়রায় সাবেক ছাত্রনেতা রফিকের মতবিনিময়
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক উপকূলের মানুষের দীর্ঘদিনের দুর্দশা ও চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার (৩০ আগস্ট) বিকাল ৩ টায় কপোতাক্ষ কলেজের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মত বিনিময় সভায় বক্তৃতাকালে সাবেক এই ছাত্র নেতা বলেন “বহিরাগত নেতৃত্ব নয়, এই জনপদের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে স্থানীয় নেতৃত্বকেই এগিয়ে আসতে হবে। এ সময় উপকূলের প্রধান সমস্যাগুলো তুলে ধরে তিনি আরও বলেন, বছরের পর বছর ধরে কয়রা-পাইকগাছার মানুষেরা প্রাকৃতিকবিস্তারিত…
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সর্বদলীয় বিক্ষোভ মিছিল
শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা প্রতিনিধি: ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এর উপর পুলিশ ও সেনাবাহিনী কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সর্বদলীয় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকালে যুব অধিকার পরিষদের জেলা সভাপতি তবিবুর রহমান এর নেতৃত্বে সাতক্ষীরা নিউ মার্কেট মোড় হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে খুলনা রোডমোড় আসিফ চত্বরে শেষ করে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ সাতক্ষীরার সাবেক যুগ্ন আহবায়ক ইয়াসিন আরাফাত, গণঅধিকার পরিষদ নেতা হাসানুর রহমান হাসান, ছাত্র অধিকার পরিষদের সাবেক জেলা সভাপতি ইমরানবিস্তারিত…
সাতক্ষীরায় ডা. মাহাতাব মেমোরিয়াল হাসপাতালে নতুন চক্ষু ইউনিটের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি : চোখের আধুনিক চিকিৎসায় অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে সাতক্ষীরায় ডা. মাহাতাব মেমোরিয়াল হাসপাতালে নতুন চক্ষু ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে শহরের ডা. মাহাতাব মেমোরিয়াল হাসপাতালে চোখের অত্যাধুনিক যাবতীয় চিকিৎসা সেবা ও অপারেশনের লক্ষ্যে নতুন চক্ষু ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এ্যাসোসিয়েশনের ষাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ডা. মাহাতাব মেমোরিয়াল হাসপাতালে নতুন চক্ষু ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তণ মন্ত্রী ডা. আবতাবুজ্জামান। উদ্বোধনকালে তিনি বলেন, “জীবনকে সুন্দর রাখে স্বাস্থ্যসেবা। একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছেবিস্তারিত…
কয়রায় আ,লীগের নেতাকর্মীদের নিয়ে সিপিপির মিটিং ,উপ-পরিচালককে অবরুদ্ধ করে রাখলো জনতা
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনার কয়রায় আওয়ামীলীগ নেতা কর্মিদের নিয়ে ঘুর্ণিঝড় প্রস্তুতি কমিটি (সিপিপির)মিটিং করার সময় সিপিপি খুলনার উপ-পরিচালক জনতার হাতে অবরুদ্ধের ঘটনা ঘটেছে। পরে স্থানীয় প্রশাসনের সহতায় মুচিলেকার মাধ্যমে তাকে ঐ স্থান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়। তবে স্থানীয়দের দাবি সিপিপির আড়ালে আওয়ামীলীগকে পুর্নবাসনের অভিযোগে উপ-পরিচালকে অবরুদ্ধ করে রাখে স্থানীয় জনগন। জানা গেছে, সিপিপির খুলনার উপ-পরিচালক গোলাম কিবরিয়া উপজেলা প্রশাসনকে না জানিয়ে ছুটির দিন শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১০ টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে কয়রা ইউনিয়নের সিপিপির সভার আয়োজন করে।ঐ সভায় আওয়ামীলীগের নেতা কর্মিরা উপস্থিত হন। বিষয়টি জানাজানি হলেবিস্তারিত…
লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৬১ বাংলাদেশি
লিবিয়ার গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৬১ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবর্তন করা হয়েছে। এসব বাংলাদেশির শুক্রবার (২৯ আগস্ট) সকালে ঢাকায় ফেরার কথা রয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে। বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার ধারাবাহিক ও নিরলস প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় লিবিয়ার গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৬১ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবর্তন করা হয়েছে। প্রত্যাবাসিত অভিবাসীরা আইওএমের ভাড়া করা বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে শুক্রবার (২৯ আগস্ট) আনুমানিক সকাল ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে আশা করাবিস্তারিত…
আশাশুনিতে ২৮টি জলাশয়ে পোনা মাছ অবমুক্ত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মাছ অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। উপজেলা মৎস্য দপ্তর ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় কার্প জাতীয় পোনা মাছ অবমুক্ত কার্যক্রম পরিচালনা করে। এরই আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২৮টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩ কেজি কার্প জাতীয় পোনা মাছ অবমুক্ত করে। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্ত কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় নেক্সাস ফেস্ট ২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি : জলবায়ু পরিবর্তন, সামাজিক সংহতি এবং তরুণ নেতৃত্ব বিকাশের বার্তা ছড়িয়ে দিয়ে সাতক্ষীরায় শেষ হলো দুই দিনব্যাপী নেক্সাস ফেস্ট ২০২৫। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত হয় উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ । দুইদিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআই-১ হাফিজুর রহমান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল,সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান,টিটিসি সাতক্ষীরার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম মিজানুর রহমান ,জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, উপসহকারী পরিচালক (ফায়ার সার্ভিস) দেওয়ান সোহেল রানা,বিস্তারিত…
সাতক্ষীরার নলতা শরীফ রওজা মোড়ে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান লেক ভিউ সুইটস্ এন্ড বেকারীর শাখার আনুষ্ঠানিক উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার নলতায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ফিতা কাটা, দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান লেক ভিউ সুইটস্ এন্ড বেকারীর নলতা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে বাদ আসর নলতা শরীফ রওজা মোড় এলাকায় লেকভিউ’র চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে এবং লেকভিউ’র ম্যানেজিং ডিরেক্টর শেখ তানজিম কালাম তমাল’র সঞ্চালনায় ফিতা কেটে লেকভিউ সুইটস্ এন্ড বেকারী নলতা শাখার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ, নলতা শরীফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন বিল্লাহ,বিস্তারিত…
ভারতে দীর্ঘ কারাভোগ শেষে ১৭ বাংলাদেশী নারী-শিশুকে বেনাপোলে হস্তান্তর
বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের মিথ্যা প্রলোভনে বিভিন্ন সময়ে ভারতে পাচার হয়ে যাওয়া ১৭ বাংলাদেশি নারী-শিশুকে বুধবার বিকালে বেনাপোল ইমিগ্রেশনে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ ও পুলিশ। ভারতের বোম্বে ও পশ্চিমবঙ্গসহ বিভিন্ন প্রদেশে দুই থেকে ১২ বছর জেল হাজতবাস শেষে দেশে ফেরে তারা। ফেরত আসা ১৭ জনের মধ্যে ১০ নারী ও শিশু ৭ জন। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ইলিয়াস হোসোন ও মানবাধিকার কর্মী রেখা বিশ্বাস জানান, ২ থেকে ১২ বছর আগে বিভিন্ন সীমান্ত দিয়ে পাচার হয় ১৭ বাংলাদেশী নারী-শিশু। ভারতের বোম্বে ও পশ্চিমবঙ্গ পুলিশের হাতে আটক হয় তারা। পরে তাদের ঠাইবিস্তারিত…
সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স এর উদ্যোগে শিশু ও যুব দল গঠন সভা
জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স এর উদ্যোগে “স্পিক আপ” প্রকল্পের আগরদাঁড়ী ইউনিয়নের ০৫নং ওয়ার্ড এর ইন্দিরা শিশু ও যুব দলের গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগষ্ট) বিকালে আগরদাঁড়ী ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের ইন্দিরায় শিশু ও যুব দল গঠন সভা অনুষ্ঠিত হয়। শিশু ও যুব দলের গঠন সভায় আগরদাঁড়ী ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের ২০ জন শিশু সদস্য ও ৫ জন ইয়ূথ সদস্য উপস্থিত ছিলেন। এসময় “স্পিক আপ” প্রকল্পের শিশু ও যুব দলের কাজ কি, শিশুরা ও যুবরা কিভাবে কাজ করবে, দলের সদস্য হতে গেলে কি ধরনের আচরণ বিধিবিস্তারিত…


