লাবসা তালতলায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ মুন্সি :: সাতক্ষীরা সদর উপজেলা লাবসা ইউনিয়ন ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ মার্চ (মঙ্গলবার) বিকাল ৫টায় তালতলা কেন্দ্রীয় জামে মসজিদে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির (ভারপ্রাপ্ত) হাফেজ আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য বৈকারী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান শহীদ হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সদর উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা শহিদুল ইসলাম, লাবসা আল মোমিন ফাউন্ডেশনের চেয়ারম্যান বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারি বক্তা মাওলানা মনোয়ার হোসেন মোমিন, প্রধান অতিথির বক্তব্যে শহিদ হাসান কর্মি ওবিস্তারিত…

জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিরোধীদল যে জনগণের কল্যাণে কাজ করতে পারে সেই উদাহরণ তৈরি করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মিরপুরে স্থানীয় দুস্থ পরিবারের মধ্যে ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশের ঘাড়ে আধিপত্যবাদ চাপিয়ে দেওয়া হবে এমন কিছু আমরা মেনে নেবো না। তিনি উল্লেখ করেন, অতীতের মতো বাংলাদেশের জনগণের জন্য চীনের দেওয়া সহায়তা হাইজ্যাক করা হয়েছে, তবে আশা করেন ভবিষ্যতে চীন আরও বেশি মানুষের পাশে দাঁড়াবে। তিনি তিস্তা নদী প্রকল্প বাস্তবায়নে দেশের মানুষেরবিস্তারিত…

অভিনেতা শামস সুমন মারা গেছেন

নব্বইয়ের দশকের টিভি নাটকের জনপ্রিয় মুখ ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। শামস সুমন দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন আজ তার মৃত্যু হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। এদিকে অভিনয়শিল্পী সংঘ জানিয়েছে, শামস সুমনের জানাজার নামাজ বুধবারবিস্তারিত…

আশাশুনিতে পেট্রোল পাম্প পরিদর্শনে এমপি রবিউল বাশার

এস,এম মোস্তাফিজুর রহমান।। জ্বালানি তেলের কৃত্রিম সংকট দূর করতে এবং অসাধু সিন্ডিকেট ভাঙতে সাতক্ষীরা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার পেট্রোল পাম্প পরিদর্শন করেছেন।  মঙ্গলবার(১৭ মার্চ) তিনি পেট্রোল পাম্প পরিদর্শন করেন।  অভিযোগ রয়েছে,এলাকা পেট্রোল পাম্পে কৃত্রিম সংকট তৈরি করে তেল বিক্রি বন্ধ বা সীমিত করে রাখা হয়েছিল। জনদুর্ভোগের এই খবর পেয়ে মঙ্গলবার দুপুর ১২টায় এমপি মুহাদ্দিস রবিউল বাশার প্রথমে বুধহাটা রহমান ফিলিং স্টেশন পরিদর্শন করেন। এরপর দুপুর ১টার দিকে মহেশ্বরকাটি ফিলিং স্টেশনে গমন করেন। মহেশ্বরকাটি ফিলিং স্টেশন পরিদর্শনের সময় সেখানে অকটেন মজুত থাকার প্রমাণ পান এমপি। অথচ সাধারণ ক্রেতাদেরবিস্তারিত…

আশাশুনিতে গাঁজা গাছ সহ একজনকে গ্রেপ্তার-১

আশাশুনি প্রতিনিধি।।আশাশুনি থানা পুলিশ গাঁজা গাছসহ এক জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান এর নেতৃত্বে এসআই আব্দুস সালাম,এএস আই আনোয়ার হোসেন অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের মাধব বাইন এর ছেলে হেমন্ত বাইন (৪৯) এর বাড়ির আঙিনায় ছোট-বড় দশটি সবুজ রঙের গাঁজা গাছ সহ তাকে গ্রেফতার করা হয়। চাষকৃত গাঁজা গাছের ওজন ৮০০গ্রাম,আনুমানিক মুল্য ১৬ হাজার টাকা। অবৈধ গাঁজা গাছ বিক্রির উদ্দেশ্যে চাষ করারবিস্তারিত…

কালিগঞ্জে যুবকদের উদ্যোগে রোজাদারদের ২৭ পদে ইফতার

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে চৌধুরীয়াটি জামে মসজিদে স্থানীয় যুবকদের উদ্যোগে রোজাদার ও গ্রামবাসীদের জন্য ২৭ পদের ইফতার আয়োজন করা হয়। মঙ্গলবার (২৭ রমজান) বিকেলে মসজিদ প্রাঙ্গণে এই ব্যতিক্রমী ইফতার অনুষ্ঠিত হয়। রমজানের ২৭তম দিনের সঙ্গে সামঞ্জস্য রেখে ২৭ ধরনের ইফতার সামগ্রী প্রস্তুত করে স্থানীয় যুবকেরা। মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি মো. রফিকুল ইসলাম জানান, স্থানীয় যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতি বছরের মতো এবারও এই আয়োজন করা হয়েছে। এতে বিপুল সংখ্যক রোজাদার ও এলাকাবাসী অংশ নেন। ইফতারে বিভিন্ন দেশীয় খাবার, ফলমূল, ছোলা, পিয়াজু, বেগুনি ও শরবতসহ নানা পদ পরিবেশন করা হয়।বিস্তারিত…

আশাশুনি ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকাল ৫ টায় ক্লাব মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন এর সভাপতিত্বে ও সেক্রেটারি তুষার কান্তি বোষ পিংকাই এর সঞ্চালনায় ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ শামীম আহমেদ খান,উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স,ম হেদায়েতুল ইসলাম,উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ আব্দুর রশিদ,যুগ্ন আহবায়ক আব্দুল আলীম,যুগ্ন আহবায়ক রবিউল আওয়াল ছোট, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি ও উপজেলাবিস্তারিত…

আশাশুনিতে নবাগত ইউএনও সুজন দাশ গুপ্তের যোগদান

ডেস্ক নিউজ :: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সুজন দাশ গুপ্ত। সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় তিনি আনুষ্ঠানিকভাবে আশাশুনি উপজেলা পরিষদ কার্যালয়ে যোগদান করেন। জানা গেছে, সুজন দাশ গুপ্ত ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি এর আগে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কর্মজীবনে বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করে তিনি সুনাম অর্জন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি চট্টগ্রাম জেলার সাতকাহনিয়া উপজেলার বাসিন্দা। নবাগত ইউএনও সুজন দাশ গুপ্ত দায়িত্ব গ্রহণের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায়বিস্তারিত…

শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হওয়ার ন্যূনতম যোগ্যতা নির্ধারণ

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে নিয়োগ পেতে; ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডিতে স্থান পেতে বেস লাইন হবে স্নাতক পাস। স্কুল, কলেজ, মাদ্রাসা সব প্রতিষ্ঠানের জন্যই এই নিয়ম থাকবে। সোমবার (১৬ মার্চ) বিকালে শিক্ষামন্ত্রণালয়ে আয়োজিত এক এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ‘আজ আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি। গভর্নিং বডির চেয়ারম্যান বা প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে আমাদের বেসলাইন হবে স্নাতক (গ্র্যাজুয়েট) ডিগ্রি। তবে শুধু এটুকুতেই সীমাবদ্ধ থাকছি না; যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে আরও বিষয় বিবেচনায় নেওয়া হবে। আমরা চাই যোগ্য ওবিস্তারিত…

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির সূচনা করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনের মাধ্যমে দেশজুড়ে জলাধার সংরক্ষণ, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি পদক্ষেপের কথা তুলে ধরা হয়। এর আগে সকাল ১০টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। বিমানবন্দরে উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছাবিস্তারিত…