শান্তিতে নোবেল পেলেন ভেনিজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো

২০২৫ সালের শান্তি পুরস্কার পেলেন ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। ভেনিজুয়েলার সাধারণ জনগণের গণতান্ত্রিক অধিকারের আদায়ে উদ্বুদ্ধ করা এবং ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ উপায়ে একনায়কতন্ত্র থেকে দেশকে গণতান্ত্রিক পথে নেওয়ার আন্দোলনের জন্য তাকে মনোনীত করা হয়েছে শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টায়) নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। নরওয়েজিয়ান নোবেল কমিটি জানিয়েছে, গত এক বছর ধরে মাচাদোকে আত্মগোপনে থাকতে বাধ্য করা হয়েছে। নিজের জীবনের গুরুতর হুমকি থাকা সত্ত্বেও তিনি দেশেই থেকে গেছেন, এমন একটি সিদ্ধান্ত যা লাখ লাখ মানুষকে অনুপ্রাণিতবিস্তারিত…

ফিংড়ী ইউনিয়নে জামায়াতের মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

আল মুজাহিদ, ফিংড়ী প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের নিয়ে মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় ৬ টায় জামায়াতে ইসলামী ফিংড়ী ইউনিয়ন শাখার আয়োজনে ইউনিয়ন অফিস কার্যালয়ে জামায়াতে ইসলামীর ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইউনিয়ন জামায়াতের আমির শাহিনউজ্জামানের এর সভাপতিত্বে সেক্রেটারি মাওঃ জুম্মান আলির উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলার সহকারী সেক্রেটারি মাওঃ আঃ সবুর । এ সময় তিনি বলেন, জামায়াত ইসলামীর কর্মীদের ত্যাগ ও কুরবানীর বিনিময়ে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতেবিস্তারিত…

কয়রায় ইসলামপুর শান্তি সংঘের উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ইসলামপুর শান্তি সংঘ (ইশাস) সংগঠনের উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৩ টায় ইসলামপুর মধ্যপাড়া জামে মসজিদে সামনে এই গাছের চারা বিতরণ করা হয়। গাছের চারা বিতরনকালে সংগঠনের সভাপতি মোঃ ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আরাফাত হোসেন সহ সংগঠনের সদস্যরা বলেন আমরা প্রতি বছর আমাদের এলাকায় গরীব অসহায় মানুষের মাঝে বিভিন্ন রকম সহযোগী করে থাকি। তারই ধারাবাহিকতায় এই বছর গাছের চারা বিতরন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এতে করে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। এ ছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশিবিস্তারিত…

পিআর পদ্ধতিতে নির্বাচন চালুর দাবিতে আশাশুনিতে জামায়াতের লিফলেট বিতরণ

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।সুষ্ঠু নির্বাচন ও জনমতের যথাযত প্রতিফলনের জন্য আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু ও ও পাঁচ দফা দাবিতে আশাশুনিতে জামায়াতে ইসলামী লিফলেট বিতরণ করেছে। শুক্রবার(১০ অক্টোবর)বিকাল ৪:৩০ মিনিটে আশাশুনি বাজারের সর্বস্তরের মানুষ ও ব্যবসায়ীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। সাতক্ষীরা জেলা জামায়াতের আমির সাবেক উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিফলেট বিতরণে নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মোঃ নজরুল ইসলাম,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মাওঃ আব্দুল গফফার,উপজেলা জামায়াতের আমির ও সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামানবিস্তারিত…

ভারতীয় ডেপুটি হাইকমিশনারের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন

বেনাপোল প্রতিনিধি : বাংলাদেশে নিযুক্ত ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার মি. পাওনকুমার তুলসিদাস বাদে (পাসপোর্ট নং-উ ১১৫০২৪১) ও দ্বিতীয় সেক্রেটারি মি. গৌরব কুমার আগারওয়াল (পাসপোর্ট নং-উ ১১৫৫১৮২) বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১২ টার সময় পরিদর্শন কালে তাঁরা বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন রেজা সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নবনির্মিত কার্গো ভেহিকেল টার্মিনাল ঘুরে ঘুরে দেখেন। এ সময় দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম ও সীমান্ত বাণিজ্যের সার্বিক উন্নয়ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। সৌজন্য সাক্ষাৎ ও পরিদর্শন শেষে ডেপুটি হাইকমিশনার ও দ্বিতীয় সেক্রেটারি বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশ করেন।বিস্তারিত…

কলারোয়ার জয়নগরে বিএনপির মহিলা সমাবেশ অনুষ্ঠিত

কামরুল হাসান।।কলারোয়ার জয়নগর ইউনিয়নে বিএনপির উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন বিএনপি আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও কলারোয়া উপজেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা। ইউনিয়ন বিএনপির সভাপতি রওশন আলী গাজীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক ছিদ্দিক হোসেন, সিনিয়র সহ. সভাপতি এমএ রব শাহিন, কলারোয়া উপজেলা ছাত্রদলের সভাপতি শাহাজালাল আহমেদ (সাজু), আরো সাবেক যুবদলনেতা সাইদুর জামান সোহাগ, মহিলা মেম্বর তানজিলা বেগম, রেখা আলমগীর, ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন, যুবনেতা জাকির হোসেন প্রমুখ। এসময় বিপুলসংখ্যকবিস্তারিত…

জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে ১৫ অক্টোবর

আগামী ১৫ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে। ঐতিহাসিক এই স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশন কার্যালয়ের সভাকক্ষে কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। পবন চৌধুরী জানান, ঐকমত্য কমিশনের বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের পাঁচটি বৈঠকে প্রাপ্ত মতামতবিস্তারিত…

সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই

মনোমুগ্ধকর এবং দুরদর্শী রচনার জন্য ২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাসজলো ক্রাসনাহোরকাই। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সুইডেনের স্থানীয় সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় বিকেল ৫টা) রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস তার নাম ঘোষণা করে। সুইডিশ অ্যাকাডেমি বলেছে, ‘লাসলো মধ্য ইউরোপের একজন দারুণ লেখক। তার মনোমুগ্ধকর এবং দূরদর্শী লেখা বৈশ্বিক ভয়াবহতার মাঝেও শিল্পের শক্তিকেই প্রতিফলিত করে।’ ১৯০১ সাল থেকে এখন পর্যন্ত ১১৭ বার সাহিত্যে নোবেল দেওয়া হয়েছে। গত বছরের পুরষ্কারটি দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং তার কাজের জন্য জিতেছিলেন। এরআগে প্রথা অনুযায়ী, অক্টোবর মাসের প্রথম সোমবার হিসেবে গতকাল ৬বিস্তারিত…

হামজার ফ্রি-কিকে বাংলাদেশের লিড

এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি বাংলাদেশ। ম্যাচের মাত্র ১৩ মিনিটে দারুণ এক ফ্রি-কিক গোলে বাংলাদেশকে এগিয়ে দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। বক্সের বাইরে থেকে তিনি সরাসরি গোলবারে কোণাকুণি ফ্রি-কিক নেন। যা হংকংয়ের এক ফুটবলারের মাথা ছুঁয়ে তাদের জালে জড়ায়। হংকংয়ের গোলরক্ষক লাফিয়েও বল ঠেকাতে পারেননি। বাংলাদেশের জার্সিতে এটি হামজার দ্বিতীয় গোল। ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে জামাল ভূঁইয়ার কর্নার থেকে হেডে গোল করেছিলেন হামজা। এবার হংকংয়ের বিপক্ষে ফ্রি-কিক থেকে নিজের দ্বিতীয় গোল করেন। ম্যাচের শুরু থেকে হংকং গতিশীল ফুটবল খেললেও গোলের আক্রমণবিস্তারিত…

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হবে। আগামী ১৬ অক্টোবর প্রতিক্ষীত এই ফলাফল প্রকাশ করা হতে পারে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘এইচএসসি পরীক্ষার ফল ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশের বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ তারিখ রেখে মন্ত্রণালয়ে আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হবে। অনুমোদন পাওয়া গেলে ১৬ অক্টোবরই ফল প্রকাশ করা হবে। এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন। শেষ হওয়ার কথাবিস্তারিত…