হামজার ফ্রি-কিকে বাংলাদেশের লিড
এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি বাংলাদেশ। ম্যাচের মাত্র ১৩ মিনিটে দারুণ এক ফ্রি-কিক গোলে বাংলাদেশকে এগিয়ে দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। বক্সের বাইরে থেকে তিনি সরাসরি গোলবারে কোণাকুণি ফ্রি-কিক নেন। যা হংকংয়ের এক ফুটবলারের মাথা ছুঁয়ে তাদের জালে জড়ায়।
হংকংয়ের গোলরক্ষক লাফিয়েও বল ঠেকাতে পারেননি। বাংলাদেশের জার্সিতে এটি হামজার দ্বিতীয় গোল। ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে জামাল ভূঁইয়ার কর্নার থেকে হেডে গোল করেছিলেন হামজা। এবার হংকংয়ের বিপক্ষে ফ্রি-কিক থেকে নিজের দ্বিতীয় গোল করেন।
ম্যাচের শুরু থেকে হংকং গতিশীল ফুটবল খেললেও গোলের আক্রমণ সেভাবে করতে পারেনি। বাংলাদেশের ডিফেন্স এই রিপোর্ট লেখা পর্যন্ত ভালোই সামাল দিয়েছে।
এই গ্রুপে আজ অন্য ম্যাচে সিঙ্গাপুর ভারতের বিপক্ষে ড্র করেছে। এতে সিঙ্গাপুর পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে। আজ বাংলাদেশ হংকংকে হারাতে পারলে চার পয়েন্ট নিয়ে গ্রুপ সেরার দৌড়ে থাকবে। অন্তত ড্র করতে পারলেও বাংলাদেশের এশিয়া কাপ খেলার স্বপ্ন গাণিতিকভাবে টিকে থাকবে।
সম্পর্কিত সংবাদ
একদিন বাংলাদেশও বিশ্বকাপে খেলবে: ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া
প্রয়াত ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার প্রাক্তন সতীর্থ ও আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড ক্লাউদিও ক্যানিজিয়া বর্তমানেবিস্তারিত…
থাইল্যান্ডে সোনা জিতলেন সাঁতারু রাফি
বাংলাদেশের প্রতিভাবান সাঁতারু সামিউল ইসলাম রাফি। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ওপেন সিনিয়র চ্যাম্পিয়নশিপে দারুণ ফলাফল করেছেন।বিস্তারিত…


