ফিংড়ী ইউনিয়নে জামায়াতের মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
আল মুজাহিদ, ফিংড়ী প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের নিয়ে মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় ৬ টায় জামায়াতে ইসলামী ফিংড়ী ইউনিয়ন শাখার আয়োজনে ইউনিয়ন অফিস কার্যালয়ে জামায়াতে ইসলামীর ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইউনিয়ন জামায়াতের আমির শাহিনউজ্জামানের এর সভাপতিত্বে সেক্রেটারি মাওঃ জুম্মান আলির উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলার সহকারী সেক্রেটারি মাওঃ আঃ সবুর । এ সময় তিনি বলেন, জামায়াত ইসলামীর কর্মীদের ত্যাগ ও কুরবানীর বিনিময়ে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে হবে। কর্মীরা তাদের দক্ষ ও বিচক্ষণতার মাধ্যমে ইসলামের দাওয়াত প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যেন পৌঁছে দিতে পারে এ বিষয়ে সকল কর্মীদের উদ্বুদ্ধ করেন। জামায়াত ইসলামের প্রত্যেকটা কর্মী সংগঠনিক নিয়ম শৃঙ্খলা পালনের মাধ্যমে স্ব স্ব এলাকায় দায়িত্ব পালনের আহ্বান জানান।
সম্পর্কিত সংবাদ
ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের অফিল সরদারের বাড়িবিস্তারিত…
গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
এসএম আব্দুল্লাহ :: গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ই সেপ্টেম্বর)বিস্তারিত…


