কয়রায় মিথ্যা অভিযোগ করে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় মিথ্যা অভিযোগ করে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ২নং কয়রা গ্রামের সোলায়মান ঢালীর পুত্র মোঃ আবু ইছা ঢালী। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, গত ১৩ অক্টোবর হরিণখোলা বেড়িবাঁধ এলাকায় কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা হতে বালু উত্তোলনের প্রতিবাদে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঐ মানববন্ধনে বালু উত্তোলন কাজের সাথে আমাকে ও মদিনাবাদ গ্রামের ব্যবসায়ী হারুন অর রশিদকে জড়ানো হয়েছে। আমরা কোন প্রকার বালু উত্তোলন কাজের সহিত জড়িত নেই। আমরা ঐ বাঁধে লেবার সর্দার হিসাবে কাজ করছি। একটিবিস্তারিত…

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। এবার গত বছরের তুলনায় পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ। এ বছর জিপিএ৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। ২০২৩ সালে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৬৪.৬২ শতাংশ, রাজশাহী বোর্ডে পাসের হার ৫৯.৪০ শতাংশ, কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.৮৬ শতাংশ, যশোর বোর্ডে পাসেরবিস্তারিত…

কলারোয়ার মেয়েরা হ্যান্ডবল খেলায় জেলা চ্যাম্পিয়নে হ্যাট্রিক

কামরুল হাসান।। ক্রিকেট, ভলিবল ও ফুটবলের পর এবার হ্যান্ডবল খেলায় কৃতিত্বের স্বাক্ষর রাখলো কলারোয়া। টানা তিনবার জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর তারা আবারো অংশ নিতে যাচ্ছেন খুলনা বিভাগীয় পর্যায়ে। কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর সৈয়দ কামাল বখত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মেয়েরা এ গৌরব অর্জন করে চলেছে। বিভাগীয় ও দেশসেরা হতে এখন শুধু তাদের দরকার আরো একটু ক্রীড়াঙ্গনের প্রাতিষ্ঠানিক প্রচেষ্টা ও সহযোগিতা। জানা গেছে, বিগত কয়েক বছর ধরে গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার হ্যান্ডবল ইভেন্টে জোন পর্যায়ে ও উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে আসছে রামকৃষ্ণপুর গালর্স হাইস্কুলের ছাত্রী খেলোয়াড়রা। গেলো ৩ বছরে ৩বারই সাতক্ষীরাবিস্তারিত…

সাতক্ষীরায় রোটারি ক্লাবের প্রকৃতিযাত্রা অনুষ্ঠিত

সাতক্ষীরা নিউজ ডেস্ক :: দেশব্যাপী পরিবেশ সচেতনতা ও পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে রোটারি ক্লাব অব ইকো ঢাকা এর উদ্যোগে ও বাংলাদেশের ৫০টি রোটারি ক্লাবের অংশগ্রহণে ১৫ অক্টোবর (বুধবার) সাতক্ষীরায় প্রকৃতিযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোটারি ক্লাব অফ রয়েল সাতক্ষীরার প্রেসিডেন্ট ডাঃ মোঃ সাইফুল আলমের সভাপতিত্বে ও পাস্ট প্রেসিডেন্ট তারিকুজ্জামান খানের পরিচালনায় আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানমালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতিযাত্রার প্রকল্প প্রধান সাইফুল ইসলাম শামীম, রোটারি ক্লাব অব রয়েল সাতক্ষীরার পাস্ট প্রেসিডেন্ট আসাদুর জামান আসাদ, পাস্ট প্রেসিডেন্ট ফারুকুল ইসলাম, পাস্ট প্রেসিডেন্ট আবু মুসা, ক্লাব ট্রেজারার আব্দুল জব্বার, অবসরপ্রাপ্ত বিসিক কর্মকর্তা মো: আনোয়ার উল্লাহ। রোটারিবিস্তারিত…

দাকোপে সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির কর্মশালা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ:: উন্নয়ন সংস্থা উত্তরণ খুলনার দাকোপে সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে। আন্তর্জাতিক দাতা সংস্থা জেড জুরিখ ফাউন্ডেশন – এর অর্থায়নে প্র্যাকটিক্যাল এ্যাকশন-এর সহযোগিতায় ১৫ অক্টোবর, বুধবার সকালে দাকোপ প্রাণিসম্পদ দপ্তরের হলরুমে অফিসার্স জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম এর আওতায় এই কর্মশালা উদ্বোধন করেন দাকোপ উপজেলা নিরবাহী অফিসার মো: আসমত হোসেন। কর্মশালা সঞ্চালনা করে উত্তরণ-এর জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের প্রকল্প সমন্বয়কারী মো. আরিফুর রহমান। কামারখোলা ইউনিয়ন ও চালনা পৌরসভার সাইক্লোন সেল্টার ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা প্রথম ধাপের এই কর্মশালায় অংশগ্রহণ করেন। এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতবিস্তারিত…

আমরা গদির দখলের রাজনীতি করি না, চাঁদাবাজির রাজনীতি করি না, ,দুর্নীতির ধার ধারি না- মুহাদ্দিস আব্দুল খালেক

দেবহাটা (সাতক্ষীরা) সংবাদদাতা: দেবহাটার পারুলিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল ৩টায় ইউনিয়ন জামায়াত অফিস চত্বরে এ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। এ নির্বাচনী পথসভায় ইউনিয়ন জামায়াতের আমীর সোহরাব হোসেন’র সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা রফিকুল ইসলাম’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী, খুলনা অঞ্চল পরিচালক, সাতক্ষীরা-২ আসন (সদর-দেবহাটা) জামায়াতের মনোনীত নমিনি মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বলেন, জামায়াত ইসলামী একটি ইসলামী দল এটা বুঝার জন্য বেশি কিছু লাগবে না এটাই যথেষ্ট যে এদলের কোন ভাংচুর নাই, যে দলে কোন মারামারি নেই, চাঁদাবাজি নেই । এরকমবিস্তারিত…

ঝাউডাঙ্গা মাদ্রাসায় চলছে কর্মবিরতি

নিজস্ব প্রতিনিধি : বেসরকারি শিক্ষক কর্মচারীদের ২০% বাড়িভাড়াসহ বিভন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে ঝাউডাঙ্গা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে। প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত হলেও পাঠদান থেকে বিরত ছিলেন শিক্ষকরা। আজ মঙ্গলবারও সকাল থেকে শিক্ষক ও কর্মচারিরা শিক্ষা প্রতিষ্ঠানে আসলেও তারা কাজ করা থেকে বিরত থাকেন। ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরা আড্ডা-গল্প আর খেলাধুলা করে সময় কাটায়। এছাড়াও ঝাউডাঙ্গা কলেজ, ঝাউডঙ্গা মাধ্যমিক বিদ্যালয়,ঝাউডাঙ্গা গালর্স স্কুলহস সাতক্ষীরা জেলার এমপিত্তভুক্ত ভিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে।

কলারোয়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ

কামরুল হাসান।। কলারোয়ায় একটি মাদ্রাসাসহ ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ প্রদান করা হয়েছে। মঙ্গলবার(১৪ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে এডিপির অর্থায়নে ৯০টি বেঞ্চ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম ৯ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে ১০টি করে বেঞ্চ তুলে দেন। জানা গেছে, পরবর্তীতে আরও শিক্ষা প্রতিষ্ঠানকে এই বেঞ্চ দেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার বলেন, এসএসসিতে ভালো ফলাফল অর্জনকারী প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ বেঞ্চ দেওয়া হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, মাহাবুবুর রহমান মফে, বিশাখা তপন সাহা, মোখলেছুর রহমান, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলি, ভাদিয়ালি হাইস্কুলের প্রধানবিস্তারিত…

পালালেন প্রেসিডেন্ট, মাদাগাস্কারের রাষ্ট্র ক্ষমতা দখলে নিল সেনাবাহিনী

কয়েক সপ্তাহের গণবিক্ষোভ ও সামরিক বিদ্রোহের মুখে আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রজোয়েলিনা দেশ ছেড়ে পালিয়েছেন। এরপর রাষ্ট্র ক্ষমতা দখল করে নিয়েছে দেশটির সেনাবাহিনী। এএফপি জানিয়েছে যে, দেশটির সেনাবাহিনীর একজন ‘কর্নেল’ ক্ষমতা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনার আগে, প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনাকে অভিশংসনের পক্ষে ভোট দেন দেশটির বর্তমান সংসদ সদস্যরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) মাদাগাস্কারের জাতীয় পরিষদে অনুষ্ঠিত ভোটে ১৩০টি ভোট আন্দ্রে রাজোয়েলিনাকে অভিশংসনের পক্ষে পড়ে। তবে অভিশংসন ভোট অনুষ্ঠানের নিন্দা করেন রাজোয়েলিনা। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন যে, জাতীয় পরিষদ ভেঙে দেওয়া সত্ত্বেও সভাটি অনুষ্ঠিত হয়েছে। ফলেবিস্তারিত…

মাউশির মহাপরিচালক অধ্যাপক আজাদ ওএসডি

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. মুহম্মদ আজাদ খানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে। অফিস আদেশে জানানো হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ড. মুহম্মদ আজাদ খানকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ওএসডি করে পদায়ন করা হয়। এর আগে গত ৬ অক্টোবর মাউশি অধিদফতরের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দিতে আবেদন আহ্বান করে শিক্ষা মন্ত্রণালয়। দেশের প্রথমবার নজিরবিহীনভাবে এই বিজ্ঞপ্তি দেওয়া হয় বলে জানান শিক্ষা ক্যাডারের একাধিক কর্মকর্তা। নিয়োগ আহ্বানেরবিস্তারিত…