কলারোয়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ

কামরুল হাসান।। কলারোয়ায় একটি মাদ্রাসাসহ ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ প্রদান করা হয়েছে। মঙ্গলবার(১৪ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে এডিপির অর্থায়নে ৯০টি বেঞ্চ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম ৯ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে ১০টি করে বেঞ্চ তুলে দেন। জানা গেছে, পরবর্তীতে আরও শিক্ষা প্রতিষ্ঠানকে এই বেঞ্চ দেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার বলেন, এসএসসিতে ভালো ফলাফল অর্জনকারী প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ বেঞ্চ দেওয়া হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, মাহাবুবুর রহমান মফে, বিশাখা তপন সাহা, মোখলেছুর রহমান, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলি, ভাদিয়ালি হাইস্কুলের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, ফাতেমা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এমএ সাজেদ প্রমুখ।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় ক্রীড়া সংশ্লিষ্টদের সন্মানে চা চক্র ও সংবর্ধনা
  • কলারোয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলসহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন—জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ
  • কলারোয়ায় বিভিন্ন সড়কে তালবীজ রোপণের ব্যতিক্রমী উদ্যোগ সিভিল ইঞ্জিনিয়ার চয়নের
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • চিরনিদ্রায় সমাহিত হলেন হলেন বিএনপি নেতা বাচ্চুর পিতা সমাজসেবক শেখ আব্দুল আজিজ
  • নীরবেই অবসরে চলে গেলেন গুণী শিক্ষক মুজিবুর রহমান