সাতক্ষীরায় পিটিআইয়ের সুপারিন্টেন্ডেন্ট সিদ্দিক আহমেদের বিদায় সংবর্ধনা
শাহ জাহান আলী মিটন,শহর প্রতিনিধি: সাতক্ষীরায় পিটিআইয়ের সুপারিন্টেন্ডেন্ট সিদ্দিক আহমেদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় জাবি এ্যালামনাই এসোসিয়েশন সাতক্ষীরার আয়োজনে শহরের তুফান কনভেনশন সেন্টারে এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় জাবি এ্যালামনাই এসোসিয়েশন সাতক্ষীরা সহ-সভাপতি মোঃ গোলাম ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ.ন.ম.গাউছার রেজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা পুলিশের ডিআই-১ মনিরুল ইসলাম, জনতা ব্যাংক বাকাল শাখার ব্যবস্থাপক শাহিনুর রহমান, সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের ইনচার্জ মুহাম্মদ মাহবুবুর রহমান সহ সাতক্ষীরাস্হ জাবিয়ান পরিবার।
সাতক্ষীরার ৪টি আসনে বিএনপির মনোনয়ন ঘোষনা
সাতক্ষীরা নিউজ ডেস্ক :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩২ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষিত তালিকা অনুযায়ী সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে চেয়ারম্যান আব্দুর রউফ, সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে সাবেক এমপি কাজী আলাউদ্দিন এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির।
সাতক্ষীরা সদরে চেয়ারম্যান আব্দুল আলীমকে মনোনয়ন না দেওয়ায় ক্ষোভে মশাল মিছিল
সাতক্ষীরা নিউজ ডেস্ক :: সাতক্ষীরা সদর নিয়ে গঠিত সাতক্ষীরা-২ আসনে চেয়ারম্যান আব্দুল আলীমকে দলীয় মনোনয়ন না দেওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় নেতা-কর্মীরা। এর প্রতিবাদে সোমবার রাতে কর্মী-সমর্থকরা বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন। রাতে সাতক্ষীরা শহরের বিনেরপোতা বিসিক মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিনেরপোতা মাছ বাজার মোড়ে গিয়ে শেষ হয়। হাতে মশাল নিয়ে শত শত নেতা-কর্মী “আব্দুল আলীমের ন্যায্য দাবি মানতে হবে”, “তৃণমূলের সিদ্ধান্ত উপেক্ষা চলবে না” এমন স্লোগান দিতে থাকেন। অংশগ্রহণকারীরা জানান, চেয়ারম্যান আব্দুল আলীম দীর্ঘদিন ধরে তৃণমূলের পাশে থেকে রাজনীতি করে আসছেন। তাঁরবিস্তারিত…
বিএনপি নেতা ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ মিছিল
সাতক্ষীরা নিউজ ডেস্ক :: সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্তদের তালিকায় সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গরীবের ডাক্তার হিসেবে পরিচিত ডা. শহিদুল আলম এর নাম না থাকায় ফুঁসে উঠেছে দলটির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণার পরপরই ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেয়ার প্রতিবাদ শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ আশাশুনি ও কালিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে। সোমবার রাতে তাৎক্ষণিকভাবে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। তাদেরবিস্তারিত…
মাধবকাটি বাজারে ওয়ার্ড জামায়াতের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
জি.এম আবুল হোসাইন :: সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭নং ওয়ার্ডের উদ্যোগে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় মাধবকাটি বাজারের আঞ্চলিক কার্যালয়ে ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী। আরো বক্ত্য রাখেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর প্রফেসর মো. ইকবাল হোসেন, সাতক্ষীরা মিডিয়া বিভাগের সেক্রেটারি মো. মুজাহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মাহমুদুর রহমান স্বপন প্রমুখ। এসময় বক্তারা বলেন, জনগণের আস্থা ও সমর্থন অর্জনেরবিস্তারিত…
২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করল বিএনপি
ডেস্ক নিউজ :: দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। প্রকাশিত তালিকা অনুযায়ী, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন দিনাজপুর-৩, বগুড়া-৭ এবং ফেনী-১ আসন থেকে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসনে, আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠাকুরগাঁও-১ আসনে। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি।বিস্তারিত…
সাতক্ষীরায় টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী
শাহ জাহান আলী মিটন,শহর প্রতিনিধি: “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই“ এ স্লোগানকে সামনে রেখে, সাতক্ষীরায় টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর)সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের তারুণ্যের উৎসব ২০২৫ (২য় পর্ব) উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন করে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেনবিস্তারিত…
কয়রায় জলবায়ু পরিবর্তনে ক্ষতি মােকাবেলায় করনীয় বিষযে সংলাপ
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় উপজেলা পর্যায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মােকাবেলায় জনপ্রতিনিধিদের অঙ্গীকার শীর্ষক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা হেলভেটাস সুইস ইন্টারকােঅপারেশন বাংলাদেশর সহযােগিতায় ও উত্তরণের এক্সসেস প্রকল্পের বাস্তবায়নে এবং কয়রা উপজেলা পানি কমিটি এ সংলাপের আয়ােজনে করে । সংলাপ অনুষ্ঠানে প্রেজেন্টেশন উপস্থাপন করেন উত্তরণের এক্সসেস প্রকল্পের কয়রা উপজেলা কাে-অডিনেটর ফয়সাল মন্ডল। কয়রা উপজেলা পানি কমিটির সভাপতি এইচ এম শাহাবুদ্দিননের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ মনিরুজ্জামান মনুর সঞ্চলনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ অফিসারবিস্তারিত…
ফের জামায়াতের আমির হলেন ডা. শফিকুর রহমান
ডেস্ক নিউজ :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে ডা. শফিকুর রহমান পুনরায় দলটির ‘আমির’ নির্বাচিত হয়েছেন। তিনি ২০২৬-২৮ কার্যকালের জন্য নতুন আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। দল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার (১ নভেম্বর) রাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোটগ্রহণ হয়েছিল গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের জামায়াতের সদস্য বা ‘রুকনদের’ কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে। ভোট গণনা শেষ করে দায়িত্বপ্রাপ্ত টিম ফল প্রস্তুত করেন এবং নির্বাচনবিস্তারিত…
কলারোয়ার কয়লায় মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত
কামরুল হাসান।। কলারোয়ায় ৩ নং কয়লা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড বিএনপি আয়োজিত মহিলা সবাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দীন। রবিবার বিকেলে কয়লা মহিলা মাদরাসা মাঠের এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির সদস্য আব্দুর রকিব মোল্যা। কয়লা ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো:আব্দুল মান্নান মেম্বারের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণবিস্তারিত…


