কলারোয়ার কয়লায় মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত

কামরুল হাসান।। কলারোয়ায় ৩ নং কয়লা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড বিএনপি আয়োজিত মহিলা সবাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি অধ‍্যক্ষ রইছ উদ্দীন। রবিবার বিকেলে কয়লা মহিলা মাদরাসা মাঠের এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির সদস্য আব্দুর রকিব মোল‍্যা। কয়লা ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো:আব্দুল মান্নান মেম্বারের সভাপতিত্বে
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক শিক্ষক মোস্তাফিজুর রহমান মাজেদ, উপজেলা ছাত্রদলের সভাপতি শাহাজালাল আহমেদ(সাজু), ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: রফিক মোল‍্যা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলমগীর কবির, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল্লাহ, কলারোয়া উপজেলা যুবদলের সদস্য আশিকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় প্রেসক্লাব নেতাদের সাথে নবাগত ওসির মতবিনিময়
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
  • কলারোয়া প্রেস ক্লাবে জরুরি সভা
  • কলারোয়ায় পুলিশি অভিযানে ইয়াবাসহ গ্রেফতার তিন
  • কলারোয়ায় পুলিশি অভিযানে ২০ বোতল এসকাফ উদ্ধার, গ্রেফতার ১
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত
  • দাওয়াতি অঙ্গনের এক মহীয়সী নারীর বিদায় : তাজকিরা হকের জানাজা ও দাফন সম্পন্ন