মাধবকাটি বাজারে ওয়ার্ড জামায়াতের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
জি.এম আবুল হোসাইন :: সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭নং ওয়ার্ডের উদ্যোগে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় মাধবকাটি বাজারের আঞ্চলিক কার্যালয়ে ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী।
আরো বক্ত্য রাখেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর প্রফেসর মো. ইকবাল হোসেন, সাতক্ষীরা মিডিয়া বিভাগের সেক্রেটারি মো. মুজাহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মাহমুদুর রহমান স্বপন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জনগণের আস্থা ও সমর্থন অর্জনের মাধ্যমে জামায়াত জনগণের দুঃখ-দুর্দশা লাঘব ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অঙ্গীকারাবদ্ধ। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতিকের বিকল্প নেই। প্রত্যক দায়িত্বশীল কর্মিদের নির্বাচনে স্ব উদ্যোগে ভূমিকা রাখতে হবে।
মত বিনিময় সভা পরিচালনা করেন, ওয়ার্ড জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ক্বারী সাদিকুল ইসলাম রিপন।
সম্পর্কিত সংবাদ
ঝাউডাঙ্গায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
এস.এম আব্দুল্লাহ :: সারা দেশের ন্যায় সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যেবিস্তারিত…


