ফের জামায়াতের আমির হলেন ডা. শফিকুর রহমান
ডেস্ক নিউজ :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে ডা. শফিকুর রহমান পুনরায় দলটির ‘আমির’ নির্বাচিত হয়েছেন। তিনি ২০২৬-২৮ কার্যকালের জন্য নতুন আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
দল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার (১ নভেম্বর) রাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোটগ্রহণ হয়েছিল গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের জামায়াতের সদস্য বা ‘রুকনদের’ কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে। ভোট গণনা শেষ করে দায়িত্বপ্রাপ্ত টিম ফল প্রস্তুত করেন এবং নির্বাচন কমিশনার সেটি ঘোষণা করেন।
ফলে দেখা গেছে, ডা. শফিকুর রহমান সর্বোচ্চসংখ্যক ভোট প্রাপ্তির মাধ্যমে পুনরায় জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হন।
সম্পর্কিত সংবাদ
আপত্তি সত্ত্বেও বিল পাস, ওয়াকআউট করল বিরোধী দল
ডেস্ক নিউজ :: ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ বিল পাসের পর সংশোধন বিল নিয়ে আপত্তি করারবিস্তারিত…
জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিরোধীদল যে জনগণের কল্যাণেবিস্তারিত…


