ফের জামায়াতের আমির হলেন ডা. শফিকুর রহমান

ডেস্ক নিউজ :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে ডা. শফিকুর রহমান পুনরায় দলটির ‘আমির’ নির্বাচিত হয়েছেন। তিনি ২০২৬-২৮ কার্যকালের জন্য নতুন আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। দল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার (১ নভেম্বর) রাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোটগ্রহণ হয়েছিল গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের জামায়াতের সদস্য বা ‘রুকনদের’ কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে। ভোট গণনা শেষ করে দায়িত্বপ্রাপ্ত টিম ফল প্রস্তুত করেন এবং নির্বাচনবিস্তারিত…

কলারোয়ার কয়লায় মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত

কামরুল হাসান।। কলারোয়ায় ৩ নং কয়লা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড বিএনপি আয়োজিত মহিলা সবাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি অধ‍্যক্ষ রইছ উদ্দীন। রবিবার বিকেলে কয়লা মহিলা মাদরাসা মাঠের এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির সদস্য আব্দুর রকিব মোল‍্যা। কয়লা ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো:আব্দুল মান্নান মেম্বারের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণবিস্তারিত…

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে তিন বাহিনীকে নির্দেশ প্রধান উপদেষ্টার

ডেস্ক নিউজ :: ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখতে এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। এ সময় প্রধান উপদেষ্টা এ নির্দেশনা দেন। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন। এ বৈঠকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীরবিস্তারিত…

কলারোয়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

কামরুল হাসান।। কলারোয়ায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়। শনিবার (১নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সভাস্থলে এসে শেষ হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে সূচনা হয়। উপজেলা নির্বাহী অফিসারের অনুপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রিয়াজবিস্তারিত…

জাতীয় সমবায় দিবস-২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সাতক্ষীরা প্রতিনিধি :: সাতক্ষীরায় ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উপলক্ষে সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় শীর্ষক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও সমবায় বিভাগ সাতক্ষীরার আয়োজনে জেলা সমবায় অফিসার এফ এম সেলিম আখতার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন কুমার বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত বদরুদ্দোজা, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুল প্রমুখ। আলোচনা সভা পূর্বে জেলা প্রশাসকেরবিস্তারিত…

আশাশুনিতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

এস,এম মোস্তাফিজুর রহমান।।”সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কুরআন তেলাওয়াত করেন প্রভাষক জাহিদুল ইসলাম,গীতা পাঠ করেন উত্তম কুমার মন্ডল ও বাইবেল পাঠ করেন ক্রিস্টিনা। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সমবায় অফিসার সন্ন্যাসী কুমার মন্ডল। সভায় ইউসিসিএ লিমিটেডের সভাপতি আব্দুলবিস্তারিত…

বিএনপির ত্যাগী ও নির্যাতিতদের ব্যানারে ফ্যাসিস্ট আওয়ামী ও জাপা দোষরদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:: বিএনপির নবগঠিত ইউনিয়ন কমিটিতে ত্যাগী, নির্যাতিতদের বাদ দিয়ে আওয়ামী লীগ ও হাইব্রিডদের অন্তর্ভুক্ত করার অভিযোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) সকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি অফিস সংলগ্ন স্থানে ইউনিয়ন বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচিতে ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও জাতীয় পার্টির দোষররা অংশ নিয়েছে বলে অভিযোগ করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছোট্রু ও সাধারণ সম্পাদক জি এম আফজাল হোসেন। তারা বলেন বিএনপি থেকে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে অব্যহতি নিয়ে যুবলীগ, আওয়ামীলীগে সক্রিয় ও কৃষ্ণনগর ইউনিয়ন যুবলীগের কোষাধক্ষ সাইফুর রহমান ঢালী,বিস্তারিত…

আশাশুনিতে এক রাতে ৬ দোকানে দুঃসাহসিক চুরি

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনির দুই বাজারে এক রাতে ৬ দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কাদাকাটি ও গোয়ালডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে অশোক কর্মকারের লক্ষ্মী জুয়েলার্স এর দরজা ভেঙে চোরেরা দোকানের ভিতর থেকে পাঁচ মন ওজনের লোহার সিন্দুকসহ ৫ লক্ষ টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। অপরদিকে কাদাকাটি পূর্ব হাটখোলা বাজারের ব্যবসায়ীরা ঘটনার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। সকালে দোকানে ফিরে দেখে সুকুমার মন্ডলের কীটনাশকের দোকান, তুষার কান্তি সরকারের মোবাইল সার্ভিসিং, কোহিনুর সরদারের ঔষধ ও মুদিরবিস্তারিত…

সাতক্ষীরায় ছাত্রশিবিরের জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : “সুস্থ দেহ, সুন্দর মন—দ্বীন কায়েমের আন্দোলন” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (৩১ অক্টোবর) সকালে সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল অ্যান্ড কলেজ মাঠে শহর শাখার অন্তর্গত পৌরপূর্ব থানা শাখা বনাম স্কুল বিভাগ দলের মধ্যে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচের উদ্বোধন করেন শহর ছাত্রশিবিরের স্পোর্টস সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর ছাত্রশিবিরের তথ্য ও মিডিয়া সম্পাদক মোঃ মাসুদ রানা। এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌরপূর্ব থানার সভাপতি মোঃ ইমরানবিস্তারিত…

শ্যামনগরে কিশোর কিশোরী, যুবদের নিয়ে ফুটবল ম্যাচ ও গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত

জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে টিডিএইচ ফাউন্ডেশন এর সহযোগিতায় স্পোর্টস ফর প্রোটেকশন রেজিলিয়েন্স অ্যান্ড ট্রান্সফরমেশন নামক প্রকল্পের আওতায় খেলাধুলার মাধ্যমে কিশোর কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালি কাছারি মাঠে উক্ত খেলাধুলা অনুষ্ঠিত হয়। প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত শিশু ও যুবকদের অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নের মাধ্যমে শারীরিক, মানসিক এবং মনোসামাজিক সুস্থতা বৃদ্ধি, নেতৃত্ব ও জলবায়ু সহনশীলতার উপর জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি, শিশু ও যুবক যুবতীদের অংশগ্রহণমূলক ও একটি সহায়ক পরিবেশ তৈরিতে প্রকল্পটি কাজবিস্তারিত…