ময়মনসিংহে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক:: ময়মনসিংহের মেছোয়া বাজারে সোমবার ভ্যাট অ্যান্ড ট্যাক্স কর্মকর্তারা বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে সোনালী এন্টারপ্রাইজ ও দুলাল পাল স্টোর থেকে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ করা হয়।

জানা গেছে, সোনালী এন্টারপ্রাইজ থেকে ৫ লাখ ৯০ হাজার সিটি ব্ল্যাক এবং দুলাল পাল স্টোর থেকে ৫০ হাজার সিটি ব্ল্যাক ও ৩ লাখ ৩০ হাজার দেশ ব্ল্যাক সিগারেট জব্দ করা হয়। এসব সিগারেটে নকল ব্যান্ডরোল ব্যবহার করা হয়েছিল।

ময়মনসিংহের সহকারী রাজস্ব কর্মকর্তা (সার্কেল-২) তিলক দে জানিয়েছেন, নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট বিক্রির অভিযোগে দুই দোকানের বিরুদ্ধে শুল্ক ফাঁকির মামলা করা হয়েছে। জব্দকৃত সিগারেট এনবিআরের কাছে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং নকল পণ্য বিক্রিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।






সম্পর্কিত সংবাদ

  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ