সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তার সঙ্গে সাংবাদিক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ

প্রেস রিলিজ : নবাগত সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. কামরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামের কনফারেন্স রুমে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহ জাহান আলী মিটন’র নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন দৈনিক লাখো কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মো. ফিরোজ হোসেন, সবুজ বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন, দৈনিক জনদর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি মো. হাফিজুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে সাতক্ষীরার ক্রীড়া অঙ্গনের সার্বিক উন্নয়ন, সাংবাদিক ও ক্রীড়া বিভাগের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, জেলা পর্যায়ে ক্রীড়া কাভারেজে সাংবাদিকদের অংশগ্রহণ, এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জেলা ক্রীড়া কর্মকর্তা মো. কামরুজ্জামান সাংবাদিকদের সহযোগিতা ও পরামর্শের প্রশংসা করে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের লোগো সম্মিলিত নোটবুক ও কলম উপহার প্রদান করেন সাংবাদিক নেতৃবৃন্দ।






সম্পর্কিত সংবাদ

  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
  • রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা