তারুণ্যনির্ভর একটি বাংলাদেশ দেখতে চাই: জামায়াত আমির

ডেস্ক নিউজ :: জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমি তারুণ্যনির্ভর ইনসাফের একটি বাংলাদেশ দেখতে চাই। এই তরুণরা আগামীর বাংলাদেশ কিভাবে গড়বে তার রিহার্সেল হচ্ছে এখনকার ছাত্র সংসদের মাধ্যমে। আমি তোমাদের কাছ থেকে তিনটি জিনিস প্রত্যাশা করব। তা হলো- প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়কে এক্সিলেন্স অব একাডেমিক হিসেবে গড়ে তোলার জন্য, ফাস্ট প্রায়োরিটি হওয়া উচিত এই ছাত্র সংসদ। শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতো গবেষণা কেন্দ্রবিন্দু। কিন্তু আফসোস এখন গবেষণা উবে গেছে। ফলে হাজারবিস্তারিত…

দলের মনোনয়ন আমার কর্ম ও জনগণের প্রতি দায়িত্ববোধের স্বীকৃতি: কাজী আলাউদ্দিন

ডেস্ক নিউজ :: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন বলেছেন, “আমি জীবনের ১৬টি বছর রাজনীতিতে কাটিয়েছি জনগণের সেবা করার জন্য। এই দীর্ঘ সময়ে জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। দল আমাকে মনোনয়ন দিয়েছে আমার কাজ ও জনগণের প্রতি দায়বদ্ধতার স্বীকৃতি হিসেবে। গত পাঁচ বছরে আমি দুই উপজেলার প্রতিটি ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিয়েছি। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে কালিগঞ্জ সরকারি মহিলা কলেজ সংলগ্ন মাঠে উপজেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গ্রামীণ রাস্তাঘাটবিস্তারিত…

সাতক্ষীরায় কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি :: শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ এবং সুন্দর আগামীর পথে অবদান রাখার লক্ষ্যে কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখা আয়োজন করেছে “মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫”। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সাতক্ষীরা জেলার সদর উপজেলা ব্যতীত বাকি ছয়টি উপজেলার ৮টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রায় ৩১০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জুবায়ের হোসেন। তিনি বলেন, “কিশোর কণ্ঠ পড়বো, জীবনটাকে গড়ব—এই স্লোগানকে সামনে রেখে আমাদের এই আয়োজন। কোমলমতি শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। আজকের প্রতিযোগিতার মাধ্যমে ভবিষ্যতেরবিস্তারিত…

সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা

জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকালে শহরের আল-আমিন ট্রাস্টের অডিটোরিয়ামে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন, দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি ও সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি মো. আনিছুর রহমান। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী ও সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান। কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এই মহান পেশাকে ভালো কাজে লাগিয়ে দেশ ও জাতীর কল্যাণে কাজে লাগাতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতবিস্তারিত…

কয়রায় স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে স্ত্রীর মৃত্যু

কয়রা (খুলনা )প্রতিনিধিঃ খুলনার কয়রায় স্বামীর মৃত্যুর কয়েক ঘন্টা ব্যবধানে স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মহারাজপুর ইউনিয়নের শিমলারআইট গ্রামে। এই অল্প সময়ের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গতকাল বুধবার ( ৫ই নভেম্বর ) বিকাল ৩ টায় আলহাজ্ব মাষ্টার মুহাম্মাদ আলী সানা (৯২) বার্ধক্যে জনিত কারণে খুলনায় বড় ছেলে নৌবাহিনী অফিসার ( অবঃ ) সিরাজুল ইসলামের বাসায় ইন্তেকাল করেন। পারিবারিক সূত্রে জানা যায়, মুহাম্মাদ আলী সানাকে গ্রামের বাড়ি কয়রায় দাফনের উদ্দেশ্যে খুলনা থেকে নিয়ে আসার পথে তার স্ত্রী সওদা বেগম (৮১) ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে তাকেবিস্তারিত…

আশাশুনিতে ডাঃ শহিদুল আলমের মনোনয়নের দাবীতে সমাবেশ ও মিছিল

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ডাঃ শহিদুল আলমের মনোনয়নের দাবীতে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৮ টায় উপজেলার কাকবাসিয়া মৎস্য সেটে আনুলিয়া ইউনিয়ন বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে। সাতক্ষীরা-৩ সংসদীয় আসনে কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলাকার সর্বস্তরের মানুষের কাছে জন দরদি হিসাবে সুপরিচিত আলহাজ্ব প্রফেসর ডাঃ শহিদুল আলমকে ধানের শীষ প্রতীক পাওয়ার দাবীতে বিক্ষোভ সমাবেশ করা হয়। আনুলিয়া ইউনিয়ন সার্স কমিটির সদস্য মুছা ঢালীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিঃবিস্তারিত…

কালিগঞ্জে মুহাদ্দিস রবিউল বাশারের গণ-সংযোগ ও নির্বাচনী পথসভা

নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিনব্যাপী কালিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গণ-সংযোগ, মতবিনিময় ও পথসভায় অংশ নেন। সকালে তিনি কালিগঞ্জ সরকারি কলেজ, রোকেয়া মুনসুর মহিলা কলেজ, কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, পাইলট গার্লস স্কুল, ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। একইসাথে উপজেলার জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ ও আলোচনা করেন। বিকাল ৪টায় মথুরেশপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নাজিমগঞ্জ বাজারে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি ঘের দখল, চাঁদাবাজিবিস্তারিত…

কলারোয়ায় গণসংযোগ ও লিফলেট বিতরণে সাবেক এমপি হাবিব

কামরুল হাসান।। কলারোয়া পৌরসভার ৯নং মির্জাপুর ওয়ার্ডে গণসংযোগ করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সদ্য ঘোষিত ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে প্রতিটি বাড়িতে ধানের শীষের ভোট প্রার্থনা করে ব্যাপক গণসংযোগ করেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। এসময় তার সাথে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হাবিবুল ইসলাম হাবিব পৌরসভার ৯নং ওয়ার্ড মির্জাপুরের প্রতিটি বাড়ির দরজায় কড়া নেড়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করে ভোট প্রার্থনাসহ সমর্থন কামনা করেন। তিনি এসময় অত্র এলাকায় তাঁর সময়ে করা রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলেবিস্তারিত…

বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না: যশোরে মির্জা ফখরুল

সাতক্ষীরা নিউজ ডেস্ক :: বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বিএনপি ভেসে আসা দল নয়। বিএনপিকে খাটো করে দেখবেন না। আমরা যদি মাঠে নামি তাহলে রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে।’ যশোরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব বলেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর টাউন হল ময়দানে এই সভা হয়। ‘উপদেষ্টা পরিষদ পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করছেন’ অভিযোগ করে বিএনপিবিস্তারিত…

কয়রায় প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা

অল্প সময়ে পাঠকের মন জয় করে নিয়েছে দৈনিক কালবেলা

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ ফ‌্যা‌সিবা‌দদের রক্তচক্ষুকে চ‌্যা‌লেঞ্জ করে কালবেলা অল্প সময়ে পাঠকের অন্তরে জায়গা করে নিয়েছে। প্রতিষ্ঠার পর থেকে অব‌্যাহত ভাবে বস্তু‌নিষ্ঠতার মাধ‌্যমে পাঠ‌ক প্রিয়তা ধরে রেখেছে পত্রিকাটি । কালবেলা এগিয়ে থাকে এগিয়ে রাখে এই শ্লোগা‌নে দৈনিক কালবেলা পত্রিকার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আয়ো‌জিত আলোচনা সভায় বক্তারা এসব কথা ব‌লেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে কয়রা উপজেলা প্রতিনিধির আয়োজনে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে ও দৈনিক কালবেলা পত্রিকার কয়রা প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেনের পরিচালনায় কেককাটা, আলোচনা ও দোয়া মাহফিলবিস্তারিত…