কালিগঞ্জে মুহাদ্দিস রবিউল বাশারের গণ-সংযোগ ও নির্বাচনী পথসভা
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিনব্যাপী কালিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গণ-সংযোগ, মতবিনিময় ও পথসভায় অংশ নেন।
সকালে তিনি কালিগঞ্জ সরকারি কলেজ, রোকেয়া মুনসুর মহিলা কলেজ, কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, পাইলট গার্লস স্কুল, ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। একইসাথে উপজেলার জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ ও আলোচনা করেন।
বিকাল ৪টায় মথুরেশপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নাজিমগঞ্জ বাজারে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি ঘের দখল, চাঁদাবাজি ও দখলবাজি বন্ধে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। স্বাধীনতা-পরবর্তী সময়ে সরকারের ব্যর্থতার সমালোচনা করে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করতে সকলের সহযোগিতা কামনা করেন।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি আব্দুল গফফার, কালিগঞ্জ উপজেলা আমির সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী এবং উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ।
বক্তারা বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে উপজেলাজুড়ে সৃষ্টি হওয়া অস্থিতিশীল পরিস্থিতি কাটিয়ে উঠে দুই গ্রুপের বিভক্তি দূর করে কালিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
সম্পর্কিত সংবাদ
কালিগঞ্জে বন্ধন সংস্থার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কালিগঞ্জ প্রতিনিধি। বেসরকারী উন্নয়ন সংস্থা বন্ধন এর ১৯ তম প্রতিষ্টা বার্ষিকী গত ১৩ জুন শনিবারবিস্তারিত…
কালিগঞ্জে পেশাজীবী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ, সাতক্ষীরা। বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার পেশাজীবী বিভাগের উদ্যোগেবিস্তারিত…


