বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না: যশোরে মির্জা ফখরুল
সাতক্ষীরা নিউজ ডেস্ক :: বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বিএনপি ভেসে আসা দল নয়। বিএনপিকে খাটো করে দেখবেন না। আমরা যদি মাঠে নামি তাহলে রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে।’ যশোরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব বলেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর টাউন হল ময়দানে এই সভা হয়। ‘উপদেষ্টা পরিষদ পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করছেন’ অভিযোগ করে বিএনপিবিস্তারিত…
কয়রায় প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা
অল্প সময়ে পাঠকের মন জয় করে নিয়েছে দৈনিক কালবেলা
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ ফ্যাসিবাদদের রক্তচক্ষুকে চ্যালেঞ্জ করে কালবেলা অল্প সময়ে পাঠকের অন্তরে জায়গা করে নিয়েছে। প্রতিষ্ঠার পর থেকে অব্যাহত ভাবে বস্তুনিষ্ঠতার মাধ্যমে পাঠক প্রিয়তা ধরে রেখেছে পত্রিকাটি । কালবেলা এগিয়ে থাকে এগিয়ে রাখে এই শ্লোগানে দৈনিক কালবেলা পত্রিকার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে কয়রা উপজেলা প্রতিনিধির আয়োজনে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে ও দৈনিক কালবেলা পত্রিকার কয়রা প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেনের পরিচালনায় কেককাটা, আলোচনা ও দোয়া মাহফিলবিস্তারিত…
সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট ইউনিট কার্যনির্বাহী নির্বাচন ১০ নভেম্বর
মাহফিজুল ইসলাম আককাজ : আগামী ১০ নভেম্বর উৎসবমুখর পরিবেশে প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট কার্যনিকবাহী নির্বাচন (২০২৫-২০২৭)। নির্বাচন ঘিরে প্রার্থীরা জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আগামী আসেন আসেন সোমবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে তিনটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮ জন প্রার্থী। বেশিরভাগ প্রার্থী বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন। বৃহস্পতিবার ০৬ নভেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের দিনে পাঁচজন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন এবং একই দিনে বিকাল চারটায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। মনোনয়ন পত্র প্রত্যাহার কারীরা হলেন আবু জাহিদ ডাবলু, কাজী কামরুজ্জামান,বিস্তারিত…
সাতক্ষীরায় গ্রীন ইনোভেশন ফেয়ার সবুজ উদ্ভাবন মেলা-২০২৫ অনুষ্ঠিত
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় পরিবেশ বান্ধব উদ্যোক্তাদের নিয়ে সবুজ উদ্ভাবন মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সকাল ১০ টায় সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে লেকভিউতে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায় গ্রীণ ইনোভেশন ফেয়ার-২৫ অনুষ্ঠিত হয়। সিডো সাতক্ষীরার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ বদরুদ্দোজা। এসময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জীত কুমার দাশ, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক নাজমুন্নাহার,সহকারী পরিচালক জেলা সমাজসেবা অফিস মো: রোকনুজ্জামান,টিটিসিবিস্তারিত…
সাতক্ষীরা আলিয়ায় ৭ পদে ১৪১ প্রার্থী লেনদেনের প্রমান পেলে প্রার্থীতা বাতিল
সাতক্ষীরা সংবাদদাতাঃ দীর্ঘ ১৬ বছর ঝঁুলে থাকার পর সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার (৭ নভেম্বর)। ৭টি পদের বিপরীতে আবেদন করেছে ১৬০ জন। যাচাই বাছায় শেষে ১৪১ প্রার্থীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে চিঠি দেওয়া হয়। একই দিন ফলাফল ঘোষণা করা হবে। ফলাফল অনুযায়ী মেধা ও যোগ্যতার ভিত্তিতে অফিসসহকারি কাম কম্পিউটার অপারেটার পদে ২ জন, ফকিহ, অফিসসহকারি কাম হিসাব সহকারি, গবেষণাগার ল্যাব সহকারি, নিরাপত্তা কমীর্, নৈশপ্রহরি এবং আয়া পদে পদে ১ জন করে মোট সাত জনকে নিয়োগের সুপারিশ করবে নিয়োগ বোর্ড। ইত্যোমধ্যে অবাধ, সুষ্ঠুবিস্তারিত…
জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় স্মৃতিচারণ ও স্বরণসভা
নিজস্ব প্রতিনিধি : গভীর শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিশু রোগ বিশেষজ্ঞ প্রয়াত জাতীয় অধ্যাপক ডা. এম আর খান এর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ নভেম্বর) বিকালে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন বাংলাদেশ এর আয়োজনে ভোকেশনাল ট্রেনিং সেন্টার অডিটোরিয়াম মিলনায়তনে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি ডা. ম্যান্ডি করিম এর সভাপতিত্বে স্মৃতিচারণ ও স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। স্মৃতিচারণ ও স্মরণ সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক একরামুলবিস্তারিত…
কলারোয়ায় সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্পের কর্মশালা
কামরুল হাসান।। কলারোয়ায় সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলারোয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। কলারোয়া উপজেলায় সলিডারিডাট নেটওয়ার্ক এশিয়া ও উত্তরণ যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করে আসছে। কর্মশালায় অংশগ্রহণ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রেজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার শিকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার আক্তার, সমজসেবা কর্মকর্তা অনিমেশ দাশ, পৌরসভার প্রকৌশলী শহিদুল ইসলাম, সমাজসেবা অফিসের ওয়াহিদ মুরাদ, প্রকল্পের খুলনা অঞ্চলের ম্যানেজার মোস্তফা নুরুল ইসলাম, উত্তরণ খুলনার মোহাম্মদবিস্তারিত…
ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু
সাতক্ষীরা নিউজ ডেস্ক :: মশাবাহিত ডেঙ্গুতে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ। এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০৬৯ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা হয়ে গেল ৩০২ জন। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৭৪ হাজার ৯৯২ জনে। বুধবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৫১ জন, চট্টগ্রাম বিভাগে ১২৫ জন, ঢাকা বিভাগে ২০৮বিস্তারিত…
ময়মনসিংহে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ
নিজস্ব প্রতিবেদক:: ময়মনসিংহের মেছোয়া বাজারে সোমবার ভ্যাট অ্যান্ড ট্যাক্স কর্মকর্তারা বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে সোনালী এন্টারপ্রাইজ ও দুলাল পাল স্টোর থেকে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ করা হয়। জানা গেছে, সোনালী এন্টারপ্রাইজ থেকে ৫ লাখ ৯০ হাজার সিটি ব্ল্যাক এবং দুলাল পাল স্টোর থেকে ৫০ হাজার সিটি ব্ল্যাক ও ৩ লাখ ৩০ হাজার দেশ ব্ল্যাক সিগারেট জব্দ করা হয়। এসব সিগারেটে নকল ব্যান্ডরোল ব্যবহার করা হয়েছিল। ময়মনসিংহের সহকারী রাজস্ব কর্মকর্তা (সার্কেল-২) তিলক দে জানিয়েছেন, নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট বিক্রির অভিযোগে দুই দোকানের বিরুদ্ধে শুল্ক ফাঁকির মামলা করা হয়েছে। জব্দকৃতবিস্তারিত…
কলারোয়ায় তারুণ্যের সমাবেশের প্রস্তুতিসভায় বিএনপির প্রার্থী হাবিব
কামরুল হাসান।। কলারোয়ায় বিএনপির একাধিক অঙ্গ সংগঠনের উদ্যোগে তারুণ্যের সমাবেশ সফল করতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১, তালা-কলারোয়া আসনের সদ্য ঘোষিত বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। প্রস্তুতি সভায় প্রধান অতিথি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে মাঠ পর্যায়ে ব্যাপক জনসংযোগমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার আহবান জানান। নির্বাচনী প্রচারণায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে নেতা-কর্মীদের নির্দেশনা দেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। মঙ্গলবার (৪নভেম্বর) বিকেলে পৌর মিলনায়তনেবিস্তারিত…


