কয়রায় প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা

অল্প সময়ে পাঠকের মন জয় করে নিয়েছে দৈনিক কালবেলা

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ ফ‌্যা‌সিবা‌দদের রক্তচক্ষুকে চ‌্যা‌লেঞ্জ করে কালবেলা অল্প সময়ে পাঠকের অন্তরে জায়গা করে নিয়েছে। প্রতিষ্ঠার পর থেকে অব‌্যাহত ভাবে বস্তু‌নিষ্ঠতার মাধ‌্যমে পাঠ‌ক প্রিয়তা ধরে রেখেছে পত্রিকাটি । কালবেলা এগিয়ে থাকে এগিয়ে রাখে এই শ্লোগা‌নে দৈনিক কালবেলা পত্রিকার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আয়ো‌জিত আলোচনা সভায় বক্তারা এসব কথা ব‌লেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে কয়রা উপজেলা প্রতিনিধির আয়োজনে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে ও দৈনিক কালবেলা পত্রিকার কয়রা প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেনের পরিচালনায় কেককাটা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক কালবেলার খুলনা ব্যুরো প্রধান মোঃ বশির হোসেন। অনুষ্ঠানে আলোচনায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম আয়ুব হোসেন, মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন, কয়রা থানার এস আই মোঃ তারেক মাহমুদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, কয়রার সিনিয়র সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম, মোহাঃ হুমায়ুন কবির, শেখ মনিরুজ্জামান মনু, মাষ্টার আঃ খালেক, মাষ্টার আঃ রউফ, সাংবাদিক গোলাম রব্বানী,শেখ কওছার আলম, জিএম নজরুল ইসলাম, মোঃ সাইদুল ইসলাম, শেখ জাহাঙ্গীর কবির টুলু, জিয়াউর রহমান ঝন্টুু প্রভাষক রবিউল ইসলাম, মিজানুর রহমান লিটন, হাফেজ জাহিদুর রহমান, মজিবার রহমান প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত
  • উখিয়ায় বিজিবি’র অভিযানে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার
  • বাংলাদেশি প্রেমিকাকে বিয়ে করা হলোনা চীনা যুবক
  • কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক নিহত, আহত ৩