বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের বিশেষ সাধারণ সভা ও ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫-২০২৭
মাহফিজুল ইসলাম আককাজ : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের বিশেষ সাধারণ সভা ও ভোটারদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ইউনিট কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২৫-২০২৭ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের আয়োজনে সাতক্ষীরা ইউনিটের চেয়ারম্যান ও জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এঁর সভাপতিত্বে বিশেষ সাধারণ সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহির ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট এ্যাডহক কমিটির ভাইস চেয়ারম্যান শেখ মাসুম বিল্লাহ শাহীন, সেক্রেটারিবিস্তারিত…
আগামী নির্বাচন হবে মাইলফলক: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে আমাদের জন্য একটি মাইলফলক। একদিকে সারা বিশ্ব তাকিয়ে আছে, অন্যদিকে আমাদের সমগ্র দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে, তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। আমাদের তরুণ সমাজ, বিশেষত যারা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে, তাদের আগ্রহ আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। আজ রবিবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও বার্তায় ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের প্রত্যাশা’ বিষয়টি তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার ও ইসিবিস্তারিত…
মেহেরপুরে বিলে ডুবে ৪ স্কুল শিক্ষার্থীর মৃত্যু
ডেস্ক নিউজ :: মেহেরপুরে পদ্ম ফুল তুলতে গিয়ে বিলে ডুবে চার স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (৯ নভেম্বর) বিকেলে দিকে উপজেলা রাজনগর এলাকার মোমিনপুর বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা, চতুর্থ শ্রেণির ছাত্রী রাফিয়া, একই শ্রেণির আলিয়া এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিম। তারা সবাই দুই আপন ভাই মজিবর রহমান ও শাহারুল ইসলামের মেয়ে। স্থানীয়রা জানায়, দুপুরে চারজন একসঙ্গে মসুরিভাজা বিলে পদ্ম তুলতে যায়। দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে সন্ধ্যার আগে ভাসমান অবস্থায় তাদের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে মেহেরপুরবিস্তারিত…
কলারোয়ায় অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুলকে ফুলেল শুভেচছা
কামরুল হাসান।। কলারোয়ায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মিণী সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুলকে ফুলেল শুভেচছা জানানো হয়েছে। রবিবার (৯ নভেম্বর) রাতে কলারোয়ায় কথিত শেখ হাসিনা গাড়ি বহর হামলা মামলায় বেকসুর খালাসপ্রাপ্ত বিএনপি নেতৃবৃন্দ অ্যাডভোকেট শাহানারা পারভিন বকুলকে প্রাণঢালা শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন। সাবেক এমপি হাবিবের কলারোয়াস্থ বাড়িতে অনাড়ম্বর এক অনুষ্ঠানে এ শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য, হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মিণী সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুল দীর্ঘ আইনি লড়াইয়ের মাধ্যমে দেশের আলোচিত এ মামলা থেকে ৭০ বছরের সাজাপ্রাপ্ত হাবিবুল ইসলাম হাবিব সহ সকলকে বেকসুর খালাসেরবিস্তারিত…
২০২৬ সালে দুই ঈদে ১১ দিন ছুটি, পূজায় ২
ডেস্ক নিউজ :: চলতি বছরের মতো আগামী ২০২৬ সালেও দুই ঈদে মোট ১১ ও শারদীয় দুর্গাপূজায় দুদিন ছুটি থাকছে। এরমধ্যে পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন ও শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে। রোববার (০৮ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানিয়েছিলেন, আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ছুটি ২৮ দিন। অবশ্য এর মধ্যে ৯ দিন শুক্রবারবিস্তারিত…
‘গুপ্ত রাজনীতি’ সম্পর্কে সরকারকে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের
ডেস্ক নিউজ :: দেশ অস্থিতিশীল হলে পরাজিত, পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসনের পথ সুগম হতে পারে বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি অন্তর্বর্তী সরকারকে ‘গুপ্ত রাজনীতি’ সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। শনিবার (০৮ নভেম্বর) হিন্দু প্রতিনিধি সম্মেলন-২০২৫’–এ প্রধান অতিথির বক্তব্যে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তারেক রহমান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের আয়োজনে এ সম্মেলন হয়। তারেক রহমান বলেন, জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ ও জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য। তারেক রহমান বলেন,বিস্তারিত…
কলারোয়া প্রতিদিন পত্রিকার নতুন অফিস উদ্বোধন
ডেস্ক নিউজ :: জমকালো আয়োজনে উদ্বোধন হলো অনলাইন নিউজ পোর্টাল ‘কলারোয়া প্রতিদিন’-এর অফিস। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাতক্ষীরার কলারোয়া থানা মোড় এলাকায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অংশ নেন এলাকার গণমাধ্যমকর্মী, শিক্ষাবিদ, ব্যাংকার ও সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘কলারোয়া প্রতিদিন’-এর সম্পাদক প্রভাষক আসাদুজ্জামান ফারুকী এবং সঞ্চালনা করেন প্রভাষক আব্দুল আলীম। উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধান বার্তা সম্পাদক প্রভাষক হাফিজুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অফিস উদ্বোধন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক ও পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক খান মিজানুল ইসলাম সেলিম। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথিবিস্তারিত…
ট্রান্সপারেন্ট ডিজাইনে আসছে আইফোন ১৮ প্রো
অ্যাপল তাদের আইফোন ১৭ সিরিজ বাজারে আনার পর থেকেই পরবর্তী প্রজন্মের আইফোন নিয়ে জল্পনা শুরু হয়েছে। এখন সামনে এসেছে আইফোন ১৮ প্রো সিরিজ সংক্রান্ত নতুন তথ্য। জনপ্রিয় প্রযুক্তি বিশ্লেষকদের দাবি, এই ফ্ল্যাগশিপ মডেলে প্রথমবার দেখা যেতে পারে স্বচ্ছ নকশা (ট্রান্সপারেন্ট ডিজাইন), যা অনুপ্রাণিত ব্রিটিশ স্টার্টআপ নাথিং (Nothing) এবং প্রাক্তন প্রযুক্তি ব্র্যান্ড এইচটিসি (HTC)-এর পুরনো নকশা থেকে। নাথিং ফোনগুলো তাদের অনন্য স্বচ্ছ পেছনের অংশ (ব্যাক প্যানেল)-এর জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে, এবং এবার সেই ধারাই অনুসরণ করতে চলেছে অ্যাপল। আইফোন ১৮ প্রো: স্বচ্ছ পেছনের অংশ ও নতুন পর্দা প্রযুক্তি- চীনা সামাজিক যোগাযোগমাধ্যমবিস্তারিত…
দেশের বাজারে কোন স্বর্ণ কী দামে বিক্রি হচ্ছে
দেশের বাজারে সবশেষ গত ১ নভেম্বর রাতে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেই দামেই আজ শনিবার (৮ নভেম্বর) বিক্রি হচ্ছে পণ্যটি। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে। আজকের বাজার দর- ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা। ২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা। ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা। সনাতনবিস্তারিত…
মিজানুর রহমান আজহারীর সকল তাফসির মাহফিল স্থগিত
চলতি বছরে উন্মুক্ত মাঠে অনুষ্ঠিতব্য সব বিভাগীয় তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছেন দেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। শনিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। পোস্টে আজহারী লিখেছেন, ‘উন্মুক্ত মাঠে অনুষ্ঠিতব্য আমার এবছরের বিভাগীয় সকল তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করা হলো।’ তিনি বলেন, গত বছর আটটি বিভাগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলগুলো শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছিল। লাখো মানুষের উপস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রম ও পেশাদারিত্বে এসব আয়োজন সফল হয়। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। বর্তমানে সারাদেশে নির্বাচনকেন্দ্রিক উত্তাপ তৈরিবিস্তারিত…


