কলারোয়া প্রতিদিন পত্রিকার নতুন অফিস উদ্বোধন

ডেস্ক নিউজ :: জমকালো আয়োজনে উদ্বোধন হলো অনলাইন নিউজ পোর্টাল ‘কলারোয়া প্রতিদিন’-এর অফিস। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাতক্ষীরার কলারোয়া থানা মোড় এলাকায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অংশ নেন এলাকার গণমাধ্যমকর্মী, শিক্ষাবিদ, ব্যাংকার ও সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘কলারোয়া প্রতিদিন’-এর সম্পাদক প্রভাষক আসাদুজ্জামান ফারুকী এবং সঞ্চালনা করেন প্রভাষক আব্দুল আলীম। উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধান বার্তা সম্পাদক প্রভাষক হাফিজুর রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অফিস উদ্বোধন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক ও পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক খান মিজানুল ইসলাম সেলিম। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ‘কলারোয়া প্রতিদিন’-এর পৃষ্ঠপোষক আলহাজ্ব হুমায়ুন কবির এবং উপদেষ্টা অধ্যাপক আবু বক্কর সিদ্দিক।






সম্পর্কিত সংবাদ

  • (Untitled)
  • চুরি হওয়া বাইক কলারোয়া বিএনপি নেতার নিকট থেকে উদ্ধার, মূল চোর রক্ষায় তালবাহানার অভিযোগ!
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • (Untitled)
  • কলারোয়ায় পুলিশি অভিযানে ৭ ব্যক্তি আটক
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই