আশাশুনি সরকারি কলেজে অধ্যক্ষকে সংবর্ধনা প্রদান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১২.৩০ টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে সভায় শিক্ষার বিস্তার ও মানব কল্যাণে বিশেষ অবদানের জন্য “ড. মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২৫” পদক প্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম সংবর্ধিত অতিথি হিসাবে আলোচনা রাখেন। কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক আলহাজ্ব মোঃ ছহিল উদ্দীনের সভাপতিত্বে ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক জাকির হোসেনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষকবিস্তারিত…
আশাশুনিতে জামায়াতের পক্ষ থেকে ২ শতাধিক রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ২ শতাধিক রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১নভেম্বর) সকাল ৯ টা থেকে ২টা পর্যন্ত আশাশুনি উপজেলা জামায়াত কার্যালয়ে এ চক্ষু চিকিৎসা প্রদান করা হয়। সকাল ৯ টা থেকে নাম রেজিঃ,ফ্রি চিকিৎসা প্রদান এবং ছানি রোগি বাছাই করা হয়। ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে ২ শতাধিক রোগিকে চোখের দৃষ্টি ত্রুটি পরীক্ষা,চোখের প্রেসার পরীক্ষা,নেত্রনালীর পরীক্ষাসহ ফ্রি ব্যবস্থাপত্র প্রদান এবং ঔষধ ও চশমা স্বল্প মূল্যে প্রদান করা হয়। বাছাইকৃত রোগীদের বিদেশী লেন্স দিয়ে ছানি অপারেশন,ঔষধ,কালো চশমা,যাওয়া আসা ও থাকা খাওয়ার ব্যবস্থা প্রদান করা হয়। এছাড়াবিস্তারিত…
জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ২৬ সালে নির্বাচন হবে না: জামায়াত আমির
ডেস্ক নিউজ :: জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ২০২৬ সালে দেশে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, যারা জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে নারাজ, তাদের জন্য চাব্বিশে কোনো নির্বাচন নেই। জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি হবে জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে। আর জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না। যারা জুলাইয়ের চেতনার প্রতি সম্মান রাখতে পারছে না, তারা জাতীয় নির্বাচনে মানুষের মতকে সম্মান জানাবে কীভাবে? মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টন মোড়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি এবং নভেম্বরবিস্তারিত…
নির্বাচনী আচরণ বিধি জারি: প্রচারে নিষিদ্ধ হলো পোস্টার
ডেস্ক নিউজ :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পোস্টার ব্যবহার নিষিদ্ধ করে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’ জারির করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১১ নভেম্বর) রাত ১০ টার পর এ প্রজ্ঞাপন জারি করা হয়। জারি করা আচরণ বিধিমালা থেকে জানা যায়, ভোটের প্রচারে ড্রোন, পোস্টার ব্যবহার, বিদেশে প্রচারণায় নিষেধাজ্ঞা রয়েছে। ২০ টির বেশি বিলবোর্ডে মানা, একমঞ্চে ইশতেহার ঘোষণা ও আচরণবিধি মানতে প্রার্থী ও দলের অঙ্গীকারনামা দিতে হবে। সোশাল মিডিয়ায় ভোটের প্রচারে কড়াকড়ি আরোপ, অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহারে মানা, পোস্টার ও ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞাসহ কিবিস্তারিত…
ধানের শীষ এখন পেটের বিষ : কাদের সিদ্দিকী
সাতক্ষীরা নিউজ ডেস্ক :: কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, শেখ হাসিনার যখন পতন হয়, তখন এক নম্বর দলে ছিল ধানের শীষ। মানুষের মনে এক নম্বরে ছিল ধানের শীষ। এখন কিন্তু তারা পেটের বিষ। সোমবার (১০ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, আমি আওয়ামী লীগ করি না। আমি শেখ হাসিনার আওয়ামী লীগ করি না। আমি বঙ্গবন্ধু করি, আমি মুক্তিযুদ্ধ করি। আমি বাংলাদেশের স্বাধীনতা চাই। আমি জয়বিস্তারিত…
আশাশুনিতে গ্রাম আদালতের ডিএমআইই প্রশিক্ষন অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনিতে গ্রাম আদালত বিকেন্দ্রীকৃত পরিবীক্ষন, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়ের সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণ প্রদান করেন, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। প্রশিক্ষন অনুষ্ঠানে উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও ইউপি প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ অংশগ্রহন করেন। প্রশিক্ষনে আইন ও বিধি অনুযায়ী গ্রাম আদালত পরিচালনা করার জন্য ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। এছাড়া গ্রাম আদালতের ত্রৈমাসিক রিপোর্টবিস্তারিত…
পাইকগাছায় বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর সাংগঠনিক সভা অনুষ্ঠিত
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও খুলনা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর ধানের শীষ প্রতীক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন রোববার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে গুরুত্বপূর্ণ এ সাংগঠনিক সভার আয়োজন করে। উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পী। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কেএম আশরাফুল আলম নান্নু, পৌরসভা বিএনপির সভাপতিবিস্তারিত…
কলারোয়ায় যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
কামরুল হাসান।। ‘কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করি, কর্মহীনতা মুক্ত সমাজ গড়ি”- এই স্লোগানকে সামনে রেখে কলারোয়ায় বেকার যুবদের নিয়ে ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) কলারোয়া পৌরসভার হলরুমে নেদারল্যান্ডভিত্তিক সংস্থা কার্ক ইন এক্টি’র অর্থায়নে এবং সিসিডিবি সাতক্ষীরার বাস্তবায়নে প্রকল্পের তৃতীয় বর্ষের যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিসিডিবি’র প্রজেক্ট ম্যানেজার পার্থ প্রতিম সেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, সিসিডিবি’র ঢাকা অফিসের কো-অর্ডিনেটর, বাই-ল্যাটারাল প্রোগ্রামস আর্নেস্ট অনিন্দ্য সরকার ও কো-অর্ডিনেটর, কমিউনিকেশনস প্রবীরবিস্তারিত…
সাতক্ষীরার তুজলপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
এস.এম আব্দুল্লাহ :: সাতক্ষীরায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। দুর্ঘটনা সোমবার (১০ নভেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে সাতক্ষীরা–যশোর মহাসড়কের তুজলপুর মোড় এলাকায়। নিহতের নাম মো. আব্দুল আলীম (৫০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ব্রজবাক্সা গ্রামের জিয়াউর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আলীম মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। একই সময় দ্রুতগতির একটি ট্রাক সাতক্ষীরার দিকে আসছিল। পথিমধ্যে সদর উপজেলার তুজলপুর মোড়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হন। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, সাতক্ষীরা থেকে মোটরসাইকেল যোগে ব্রজবাক্সা গ্রামের আব্দুলবিস্তারিত…
কয়রায় মিথ্যা অভিযোগ করে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় মিথ্যা অভিযোগের ভিত্তিতে সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বেলা ১১ টায় কয়রাা উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ৪নং কয়রা গ্রামের মৃত উজির গাজীর পুত্র মোঃ আঃ রহিম গাজী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, গত ৯ নভেম্বর স্থানীয় প্রেসক্লাবে ৪নং কয়রা গ্রামের মোজাফফরের স্ত্রী সাজিদা বেগম আমাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ করেছে তা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। আমাদেরকে হয়রানি করার জন্য তারা মিথ্যা অভিযোগ করে এই সংবাদ সম্মেলন করেছেন। তিনি আরও জানান, প্রকৃত ঘটনাটি হলো যে, আমাদের ২ জনের বাস্তভিটায়বিস্তারিত…


