কলারোয়ায় অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুলকে ফুলেল শুভেচছা
কামরুল হাসান।। কলারোয়ায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মিণী সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুলকে ফুলেল শুভেচছা জানানো হয়েছে। রবিবার (৯ নভেম্বর) রাতে কলারোয়ায় কথিত শেখ হাসিনা গাড়ি বহর হামলা মামলায় বেকসুর খালাসপ্রাপ্ত বিএনপি নেতৃবৃন্দ অ্যাডভোকেট শাহানারা পারভিন বকুলকে প্রাণঢালা শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন। সাবেক এমপি হাবিবের কলারোয়াস্থ বাড়িতে অনাড়ম্বর এক অনুষ্ঠানে এ শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য, হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মিণী সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুল দীর্ঘ আইনি লড়াইয়ের মাধ্যমে দেশের আলোচিত এ মামলা থেকে ৭০ বছরের সাজাপ্রাপ্ত হাবিবুল ইসলাম হাবিব সহ সকলকে বেকসুর খালাসের রায় উপহার দেন। এসময় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী কেন্দ্রীয় বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ জাতীয়তাবাদী আদর্শের বিজ্ঞ আইনজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান খালাসপ্রাপ্ত বিএনপি নেতৃবৃন্দ।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
কামরুল হাসান।। পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলাবিস্তারিত…
কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
কামরুল হাসান।। কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবার ভোরেবিস্তারিত…


