কলারোয়া প্রেস ক্লাবে জরুরি সভা

কামরুল হাসান।। কলারোয়া প্রেস ক্লাবের এক জরুরি সভা শনিবার প্রতিষ্ঠানের নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়। কলারোয়া প্রেস ক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জুর সভাপতিত্বে জরুরি আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক এমএ সাজেদ। প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানের আলোচনা করেন ও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আব্দুর রহমান, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু ও প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সংবাদ, সমকাল ও এনটিভি প্রতিনিধি কেএম আনিছুর রহমান, সাংবাদিক আতাউর রহমান, সাইফুল্লাহ আজাদ, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, কাজী সিরাজ, আবু রায়হান মিকাঈল, ওহিদুজ্জামান খোকা,বিস্তারিত…

আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা।।সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর,বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব অধ্যাপক মাওলানা আব্দুল মান্নানের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। জানাজায় প্রবল বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষের ঢল নামে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় প্রতাপনগর এবিএস ফাজিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক,শিক্ষার্থী,আত্মীয়- স্বজনসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। নামাজ শেষে মরহুমকে প্রতাপনগর এবিএস ফাজিল মাদ্রাসার পাশে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের বড় জামাতা অধ্যক্ষ মাওলানা মোতাসিম বিল্লাহ। এর আগে শুক্রবার মাগরিবের পর সাতক্ষীরা আলিয়া মাদ্রাসাবিস্তারিত…

টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড

নিজস্ব সংবাদদাতা:: অসহায় দরিদ্র মানুষের জীবন মান উন্নয়ন, সুপ্রিয় খাবার পানির ব্যবস্থা করণ, শিক্ষা ও সামাজিক উন্নয়নের অবদান রাখাসহ নানাবিধ সমাজকল্যাণমূলক কাজ নিয়ে এগিয়ে চলেছে সোসাইটি ফর ইউনিটি ন্যারিশমেন্ট এন্ড ডেভলপমেন্ট (সাউন্ড) সংস্থাটি। এই সংস্থার অর্থায়নে এবং সদর উপজেলার ১ নং বাশদহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার মোশাররফ হোসেনের তত্ত্বাবধানে রেউই গ্রামে আমিরুল ইসলামের বাড়িতে একটি টিউবয়েল স্থাপন করা হয়েছে। ভুক্তভোগী জানান, খাবার পানির সংগ্রহ করতে আমাদের দৈনিক আধা কিলোমিটার দূরে যেতে হয়, বাড়ির আশেপাশে খাবার উপযুক্ত পানির কোন ব্যবস্থা নাই। গোসল করতে যেতে হয় পার্শ্ববর্তী নদীতে। উক্ত নদীর পানিবিস্তারিত…

রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রিধিকা রিধি নামে এক অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ছয়টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় রিধির মরদেহ উদ্ধার করা হয়। সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। এদিন রিধিকা রিধিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এটি আত্মহত্যা হতে পারে বলে প্রাথমিক ধারণা তাদের। ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা কুর্মিটোলা হাসপাতালে গিয়ে মরদেহ পাই। বর্তমানে তার মা ও পরিবারেরবিস্তারিত…

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ৭২৮ জনের শরীরে। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭০ জন। শনিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতি বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮০৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০২ জনে। গত ২৪ ঘণ্টায়বিস্তারিত…

“আপনি বিশ্বে মুগ্ধতা ছড়ান” — বেইজিং-এ ১৮তম গ্লোবাল চাইনিজ অ্যাওয়ার্ডস-এর সমাপ্তি

বেইজিং, চীন::– ১৪ আগস্ট ২০২৬ – গত ১২ই আগস্ট সন্ধ্যায় বেইজিং-এর ফিনিক্স সেন্টারে “ইউ ব্রিং চার্ম টু দ্য ওয়ার্ল্ড — ১৮তম গ্লোবাল চাইনিজ অ্যাওয়ার্ডস” সমাপ্ত হয়েছে। ১২ই আগস্ট সন্ধ্যায় বেইজিংয়ের ফিনিক্স সেন্টারে “ইউ ব্রিং চার্ম টু দ্য ওয়ার্ল্ড — ১৮তম গ্লোবাল চাইনিজ অ্যাওয়ার্ডস” সমাপ্ত হয়েছে। ছবিতে পুরস্কার বিজয়ীদের উপস্থাপকদের সাথে পোজ দিতে দেখা যাচ্ছে। এই বছরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, চাইনিজ একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং-এর শিক্ষাবিদ ঝাং বলি ‘গ্লোবাল চাইনিজ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ এবং অভিনেত্রী সিলভিয়া চ্যাং ‘গ্লোবাল চাইনিজ স্পেশাল ট্রিবিউট অ্যাওয়ার্ড’ লাভ করেন। চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস-এর শিক্ষাবিদ প্যান জিয়ানওয়েই, ইউনিভার্সিটিবিস্তারিত…

সভাপতি আব্দুল বারী ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদার

সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬

নিজস্ব প্রতিনিধি : “রাজনীতি যার যার শ্রমিক সব এক কাতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- খুলনা ১৫৭৩) এর ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকালে শহরের পলাশপোলস্থ খান কমিউনিটি সেন্টারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল বারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদারের সঞ্চালনায় ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী জেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ, সংগঠনের উপদেষ্টা ও সাবেক পৌর কাউন্সিলর শেখ শফিকবিস্তারিত…

আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বুধহাটা থেকে পাইথালী পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন অংশ ভাঙাচোরা ও বেহাল দশায় পরিণত হয়েছে। ব্যস্ততম এই গ্রামীণ সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় এবং পিচ উঠে, যাওয়ায় প্রতিদিন হাজার হাজার পথচারী ও স্থানীয়রা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। ব্যস্ততম সড়ক দিয়ে প্রতিদিন আশাশুনি উপজেলাসহ পাশ্ববর্তী দেবহাটা ও কালিগঞ্জ উপজেলার হাজার হাজার মানুষ বিভিন্ন যানবাহনে চলাচল করে থাকে। কিন্তু সড়কের অবস্থা এতটাই নাজুক হয়ে গেছে যে, সামান্য বৃষ্টি হলেই পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। রিকশা, ভ্যান, মোটরসাইকেল, ইজিবাইক, প্রাইভেটসহ অন্য যানবাহন প্রায়ইবিস্তারিত…

আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক দ্রব্যসহ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের হিজলিয়া খেয়াঘাটের বাঁধের উপর থেকে পুলিশ ২৫ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ফরিদ ঢালীকে আটক করেন। ফরিদ ঢালী প্রতাপনগর কর্মকার পাড়ার কেরামত ঢালীর ছেলে। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা (১৮/২৬) রুজু করা হয়েছে। পৃথক অভিযানে আশাশুনি সদরের আদালতপুর গ্রামের রেজাউল গাজীর ছেলে আরিফ বিল্লাহকে ৪ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনেবিস্তারিত…

আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউপির সাবেক চেয়ারম্যান, উপজেলা জামায়াতের নায়েবে আমির, বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব অধ্যাপক মাওঃ আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন। শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ২.২৫ টায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন। মাওঃ আঃ মান্নান দীর্ঘদিন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। রাজনীতি, ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি শিক্ষকতা ও সমাজ সেবক হিসাবে সুনামের সাথে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এসেছেন। শুক্রবার মাগরিববাদ সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা মাঠে এবং শনিবার সকালে প্রতাপনগর আবুবকর সিঃ মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে জানাগেছে। মরহুমের ইন্তেকালে শোকবিস্তারিত…