কয়রায় নাগরিক সমাজ ও স্থানীয় কর্তুপক্ষের মধ্যে উপজেলা পর্যায়ে সংলাপ
কয়রা(খুলনা)প্রতিনিধি :: বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে বিপদাপন্ন জনগোষ্ঠীর সহনশীলতা ও অভিযোজন সক্ষমতা শক্তিশালী এবং নাগরিক সমাজের ক্ষমতায়ন (সৃজন) প্রকল্পের উদ্যোগে নাগরিক সমাজ এবং স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে উপজেলা পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১ টায় অগ্রগতি সংস্থার তাদের কয়রা অফিসে এই সংলাপের আয়োজন করে। এতে সহযোগিতা করেন নেটজ বাংলাদেশ বিএমজেড। কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে ও অগ্রগতি সংস্থার কয়রার ইউনিট ম্যানেজার আব্দুস সালামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ ওবিস্তারিত…
সাতক্ষীরায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি :: নবীন বরণ পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। জাঁকজমকপূর্ণ আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে ফুলেল সাজ সজ্জায় এক মনোরম পরিবেশে অতিথিদের আগমনে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বৃন্দ সবমিলেই এক মিলন মেলায় পরিণত হয়। সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার (২৭ ই জানুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান। এসময় নবীন শিক্ষার্থীর তাবাসসুম মাহি, নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন নবম শ্রেণির শিক্ষার্থী নুসাবা তাসবিয়া। প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রিপন বিশ্বাস। বিশেষবিস্তারিত…
শ্যামনগর পুলিশের অভিযানে ৪ গ্রেফতারি পরোয়ানার আসামী আটক
আহসান হাবীব সিয়াম :: শ্যামনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপতারী পরোয়ানার আসামী আটক হয়েছে। শ্যামনগর থানার আফিসার ইনচার্জ হুমাহুন কবীর জানান, রোববার দিবাগত রাত ৩টার দিকে থানার গাবুরা ইউনিয়নে অভিযান চালিয়ে ৪ গ্রেপতারী পরায়নার আসামী আটক হয়েছে। আটককৃতরা হলো আসাদুল (৩০) পিতা- পটল মিস্ত্রি, হারুন মালি (৪৫) পিতা- ফজলু মালি, বারেক খাঁ (২৬), পিতা- গফুর খাঁ, মোঃ আনারুল গাজী (৩৫) পিতা- নজরুল গাজী। এদের বাড়ি গাবুরা ৯ নং সোরা ডুমুরিয়া গ্রামে। এরা বিভিন্ন মামলার গ্রেফতারী পরওনার আসামী বলে অফিসার ইনচাজ জানিয়েছেন । আটককৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
কয়রায় ইউনিয়ন পরিষদের বাজেট বরাদ্দ বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়
কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রায় ইভলভ প্রকল্প ডরপ এর উদ্যোগে স্থানীয় সরকার শক্তিশালীকরণে ইউনিয়ন পরিষদ বাজেটে চাহিদাভিত্তিক খাত তৈরী, বরাদ্দ বৃদ্ধি ও বাজেট মনিটরিং বিষয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় মুল বিষয়ের উপর বক্তব্য রাখেন ডরপের প্রকল্প সম্বয়কারি প্রতিভা বিকাশ সরকার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, যুব উন্নয়ন অফিসারবিস্তারিত…
তারেক রহমানের ৩১ দফা জনগনের সামনে তুলে ধটতে মহিলা দলের লিফলেট বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: ২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দল। সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে ওই কার্যক্রম শুরু করা হয়। লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সাবেক জাতীয় সংসদ সদস্য বিএনপি নেতা আলহাজ্ব শওকত চৌধুরী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধন করতেবিস্তারিত…
বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝ পুরুস্কার বিতরন
কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রা উপজেলার ঐতিহ্যবাহি বিদ্যাপিঠ বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকাল ৪ টায় বিদ্যালয় চত্বরে এই পুরুস্কার বিতরন করা হয়। পুরুস্কার বিতরনকালে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক ইউপি চেয়ারম্যান সরদার মতিয়ার রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষার মোহাঃ হুমায়ুন কবির, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ কাজল, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন,বিশিষ্ট সমাজ সেবক এ্যাডঃ সুজিত কুমার মন্ডল, সহকারি প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার, শিক্ষক অচিন্ত কুমার সরকার,বিস্তারিত…
খালেদা জিয়ার সুস্থতা কামনা ও আরাফাত রহমান কোকো’র মৃত্যুবার্ষিক উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা জেলা জাসাস এর উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো ১০ তম মৃত্যুবার্ষিক উপলক্ষে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ ই জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা মিল বাজার কাস্টমস মোড় এলাকায় জেলা জাসাস’র আহ্বায়ক শেখ জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসাস নির্বাহী আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল কাদির ( টাইগার সোহেল) এসময় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম বাবু, বিল্লাল হোসেন, মইনুদ্দিন মন্টু, শফিকুল ইসলাম,বিস্তারিত…
কালিগঞ্জে ট্রলির ধাক্বায় নিহত ১
কালিগঞ্জ প্রতিনিধি :: কালিগঞ্জে বালী বাহী ট্রলীর সাথে মটর সাইকেল ধাক্কা খেয়ে ঘটনা স্হালে মটর সাইকেল চালকের করুন মৃত হয়েছে । ঘটনাটি ঘটেছে ২৭জানুয়ারী সোমবার সকাল ১১টায় কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর সবুজ সংঘ সংলঘ্ন স্হানে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় সকাল সাড়ে দশ টায় ৬৮ নম্বর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর দপ্তরি আব্দুল গফফার ঢালীর পুত্র আব্দুর রহমান ওরফে আসমত আলী ( ৩০)তার স্ত্রী শিরিনা পারভীনকে সাথে নিয়ে অফিশিয়াল কাজে কালিগঞ্জ শিক্ষা অফিসে যাচ্ছিলেন । পথিমধ্যে কালিকাপুর একতা কৃষি উন্নয়ন সমবায় সমিতির পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত ভ্যানের সাথেবিস্তারিত…
মাধবকাটিতে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
এসএম আব্দুল্লাহ :: মাধবকাটি যুব কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে ৩৩ তম তাফসীরুল কুরআন মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) দুপুর ২টায় সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি গ্রাম ঈদগাহ ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি সদস্য মোঃ মাহমুদুর রহমান (স্বপন) এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস মাওঃ আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির প্রভাষক ইকবাল হোসেন, সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওঃ গোলামবিস্তারিত…
ঝাউডাঙ্গা কলেজে মা সমাবেশ অনুষ্ঠিত
এসএম আব্দুল্লাহ :: মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে ঝাউডাঙ্গা কলেজে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা কলেজ চত্ত্বরে কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী অধ্যাপক পরিমল কুমার ঘোষ, আব্দুল মান্নান, আনারুল ইসলাম, অহিদুল ইসলাম সহ কলেজের শিক্ষকমন্ডলী, একাদশ শ্রেণির সকল শিক্ষার্থী ও তাদের মায়েরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান বলেন, মা একটি ছোট শব্দ হলেও মায়ের কাছে একজন সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তেমনি একজন সন্তানের কাছে মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। মা গুরুত্বপূর্ণ অধ্যায়, মা একটি জীবন, মা একটি পৃথিবী, মা তার সন্তানের জন্যবিস্তারিত…


