কয়রায় নাগরিক সমাজ ও স্থানীয় কর্তুপক্ষের মধ্যে উপজেলা পর্যায়ে সংলাপ

কয়রা(খুলনা)প্রতিনিধি :: বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে বিপদাপন্ন জনগোষ্ঠীর সহনশীলতা ও অভিযোজন সক্ষমতা শক্তিশালী  এবং নাগরিক সমাজের ক্ষমতায়ন (সৃজন) প্রকল্পের উদ্যোগে নাগরিক সমাজ এবং স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে উপজেলা পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

  সোমবার (২৭ জানুয়ারি)  বেলা ১১ টায় অগ্রগতি সংস্থার তাদের কয়রা অফিসে এই সংলাপের আয়োজন করে। এতে সহযোগিতা করেন নেটজ বাংলাদেশ বিএমজেড।
কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে ও  অগ্রগতি সংস্থার কয়রার ইউনিট ম্যানেজার আব্দুস সালামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ ও উপজেলা সহকারি কৃষি সম্প্রসারন অফিসার মোঃ গোলাম নবী।
এতে আরও বক্তব্য রাখেন উপকারভোগি সদস্য রওশনারা খাতুন, রাজিয়া খাতুন প্রমুখ। সংলাপ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ও অগ্রগতি সংস্থার উপকারভোগি সদস্যরা উপস্থিত ছিলেন।





সম্পর্কিত সংবাদ

  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ