আওয়ামী আমলে জামায়াতের ঘাড়ে জুলুমের পর্বত চাপিয়ে দেওয়া হয়েছিল:ডা.শফিকুর রহমান
নিউজ ডেস্ক :: বিগত সময়ে (আওয়ামী লীগ সরকার) জামায়াতে ইসলামীর ঘাড়ে জুলুমের পর্বত চাপিয়ে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর বড় মগবাজারে সাবেক মহিলা এমপি হাফেজা আসমা খাতুনের স্মরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। ডা. শফিকুর বলেন, জাতির এ ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। কেউ যেন একই পথে ভবিষ্যতে পা না বাড়ায়। হটকারিতা ও ফ্যাসিবাদ কারও জন্য কল্যাণকর নয় বলেও মন্তব্য করেন তিনি। দুঃখ প্রকাশ করে তিনি বলেন, পরিস্থিতি এমন ছিল যে, অনেকে নিজের মা-বাবার জানাজার নামাজেও অংশবিস্তারিত…
জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে শিবির
নিউজ ডেস্ক :: জুলাই গণহত্যার বিচারের দাবিতে জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণ থেকে একটি মিছিল নিয়ে শাহবাগে আসে ইসলামী ছাত্রশিবির। এ সময় তারা আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে। ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ৬ মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা হয়নি। অনতিবিলম্বে এই ফ্যাসিবাদের বিচার কার্যকর করে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। শুক্রবার (৩১ জানুয়ারি) গণমিছিল শেষে শাহবাগে অবস্থান নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জনগণকে উন্নয়নের মহাসড়কে উঠিয়ে দিয়েবিস্তারিত…
হরতাল মোকাবিলায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী : ডিএমপি কমিশনার
নিউজ ডেস্ক :: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেছেন, হরতালসহ যেকোনো নাশকতা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ কেউ যদি হরতালসহ বিভিন্ন কর্মসূচি দিয়ে নাশকতার চেষ্টা করে কঠোরভাবে দমন করা হবে। শুক্রবার একুশে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেন, ডিএমপির বাইরেও র্যাব, গোয়েন্দা সংস্থা থাকবে নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এবার টিএসসি থেকে দোয়েল চত্বর সড়ক সারাদিনই বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। ঢাবি এলাকায় মেলাচলাকালীন এক মাস কোনো ভারি যানবাহন চলবেবিস্তারিত…
সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ
সাতক্ষীরা প্রতিনিধি :: সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে সদর উপজেলার বিহারী নগর গ্রামের পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম মোঃ রুহুল আমিনকে গাছের সাথে দড়ি দিয়ে বেধে ব্যাপক মারপিট করার অভিযোগ উঠেছে। এঘটনায় থানায় অভিযোগ দিলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিহারী নগর গ্রামের মৃত মোবারক সরদারের ছেলে ঈমাম মোঃ রুহুল আমিন এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, সদর উপজেলার বিহারী নগর গ্রামের পশ্চিম পাড়া জামে মসজিদের ইমামতি করার পাশাপাশি তিনি কৃষি খামার দেখাশুনা করেন। বিহারী নগর মৌজায় পৈত্রিক সূত্রে প্রাপ্তবিস্তারিত…
সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে তৈজসপপত্র সহায়তা দিলো কৃষক দল
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:: নীলফাামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের দেড়ানী সুতারপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে বিভিন্ন তৈজসপত্র সহায়তা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার নেতৃবৃন্দ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে গৃহস্থালির বিভিন্ন তৈজসপত্র তুলে দেন। এ সবের মধ্যে রয়েছে রান্নার হাঁড়ি, কড়াই, প্লেট, চামচ, প্লাষ্টিকের জগ ইত্যাদি। এ সময় কৃষক দলের সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সহ-সভাপতি অমিত কুমার আগরওয়ালা ও ফিরোজ সরকার, সহ সাংগঠনিক সম্পাদক সরকার রাজিব আহমেদ, সৈয়দপুর উপজেলা কৃষক দলের সভাপতি মনির সরকার, সিনিয়র সহ- সভাপতি বরাত ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদকবিস্তারিত…
শিশু পুত্রদ্বয় আরিয়ান ও মাহির আবরারের জানাজা ও দাফন সম্পন্ন
কালিগঞ্জ প্রতিনিধি:: মায়ের হাতের বিষ খেয়ে অকালে ঝরে পড়া দুই নিষ্পাপ শিশু আরিয়ান ও মাহির আবরার এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে । ভালো বাসা ও অশ্রু বিসর্জন দিয়ে গতকাল ৩০ জানুয়ারী বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে আটটায় কালিকাপুর মহিউচছুননাহ হাফেজিয়া মাদ্রাসা মাঠে তাদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন এ ,বি ,এম, মাওঃ আব্দুল মান্নান। জানাজা শেষে তাদের কে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিষ প্রয়োগে শিশু দুই পুত্রের হত্যার ঘটনায় শোকে ভাসছে সারা দেশ। হৃদয়বিদারক এ ঘটনায় দেশের সামাজিক, সাংস্কৃতিক সহ সব অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।বিস্তারিত…
এবার দেবহাটায় ১৪৪ ধারা জারি
নিউজ ডেস্ক :: সাতক্ষীরায় বিএনপির সম্মেলন উপলক্ষে দুই গ্রুপের পাল্টা-পাল্টি কর্মসূচিকে ঘিরে শ্যামনগর, কালিগঞ্জ ও আশাশুনির পর এবার দেবহাটায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোর ৬টা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেবহাটার গাজিরহাট বাজার সংলগ্ন শিমুলিয়া সরকারি প্রাইমারী স্কুল প্রাঙ্গন ও তার আশে পাশের এলাকায় সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা দিয়ে ১৪৪ ধারা জারি করেন। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ৩০ জানুয়ারি দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের গাজীরহাট বাজার সংলগ্ন শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত…
ভারতে পাচার হওয়া ১৬ কিশোর- কিশোরীকে বেনাপোলে হস্তান্তর
বেনাপোল প্রতিনিধি : ভাল কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ১৬ বাংলাদেশি কিশোর-কিশোরীকে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সন্ধায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসাদের মধ্যে ১০ জন কিশোর এবং ৬জন কিশোরী রয়েছে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, ভারতে পাচার হাওয়া বাংলাদেশি কিশোর- কিশোরীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের আইনী সহয়তা দিতে রাইট যশোর নামে একটি এনজিও সংস্থা গ্রহন করবে। মানবাধিকার সংস্থ্যা রাইটবিস্তারিত…
আ.লীগ নেতাকর্মীদের গ্রেফতারে নতুন সিদ্ধান্ত
নিউজ ডেস্ক : আওয় লীগের নেতাকর্মীদের নানা অপতৎপরতার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এ কথা জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ব্রিফিংয়ের সময় তিনি নিজেও আসিফ মাহমুদের সঙ্গে উপস্থিত ছিলেন। এ সময় আসিফ মাহমুদ বলেন, ‘সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সামনে যে ইভেন্টগুলো আছে, সেগুলো সুষ্ঠুভাবে ও শৃঙ্খলা বজায় রেখে শেষ করা যায়, সেইবিস্তারিত…
কয়রায় সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রা উপজেলার ভান্ডারপোলে অবস্থিত সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ও স্থানীয় বিএনপি’র দুই নেতাকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক স্ট্যাটাস দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আমাদী ইউনিয়নের ভান্ডারপোল গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ লুৎফর রহমান সানার পুত্র মোঃ সাইফুল ইসলাম লিটনের আইডি থেকে এমন অপপ্রচার চালানো হয়েছে । এ ধরনের কর্মকান্ডের প্রতিবাদে নিন্দা জানিয়েছে ঐ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ন্থানীয রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশিল সমাজের লোকজন। অপপ্রচারের প্রতিবাদে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১ টায় এ বিষয়ে ভান্ডারপোল সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীগণ এক সংবাদ সম্মেলন করে । সংবাদ সম্মেলনেবিস্তারিত…


