আওয়ামী আমলে জামায়াতের ঘাড়ে জুলুমের পর্বত চাপিয়ে দেওয়া হয়েছিল:ডা.শফিকুর রহমান

 নিউজ ডেস্ক :: বিগত সময়ে (আওয়ামী লীগ সরকার) জামায়াতে ইসলামীর ঘাড়ে জুলুমের পর্বত চাপিয়ে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার রাজধানীর বড় মগবাজারে সাবেক মহিলা এমপি হাফেজা আসমা খাতুনের স্মরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর বলেন, জাতির এ ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। কেউ যেন একই পথে ভবিষ্যতে পা না বাড়ায়। হটকারিতা ও ফ্যাসিবাদ কারও জন্য কল্যাণকর নয় বলেও মন্তব্য করেন তিনি।

দুঃখ প্রকাশ করে তিনি বলেন, পরিস্থিতি এমন ছিল যে, অনেকে নিজের মা-বাবার জানাজার নামাজেও অংশ নিতে পারেননি।

সাবেক মহিলা এমপি হাফেজা আসমা খাতুনের স্বরণ করে বলেন, তিনি একজন ভালো নারী ছিলেন এবং পুরুষদের থেকেও ভালো সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন।






সম্পর্কিত সংবাদ

  • প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে উল্টো পথে হাঁটছে সরকার: জামায়াত আমির
  • ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশের ক্ষতি করতে চাই না: জামায়াত আমির
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তি দিবস আজ
  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে
  • জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে : প্রধানমন্ত্রী
  • তোমাদেরকেই দেশের দায়িত্ব নিতে হবে: ক্ষুদে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী
  • সংসদে অসুস্থ জামায়াত এমপি হাফেজ রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী