সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে তৈজসপপত্র সহায়তা দিলো কৃষক দল

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:: নীলফাামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের দেড়ানী সুতারপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে বিভিন্ন তৈজসপত্র সহায়তা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার নেতৃবৃন্দ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে গৃহস্থালির বিভিন্ন তৈজসপত্র তুলে দেন। এ সবের মধ্যে রয়েছে রান্নার হাঁড়ি, কড়াই, প্লেট, চামচ, প্লাষ্টিকের জগ ইত্যাদি।
এ সময় কৃষক দলের সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সহ-সভাপতি অমিত কুমার আগরওয়ালা ও  ফিরোজ সরকার, সহ সাংগঠনিক সম্পাদক সরকার রাজিব আহমেদ,  সৈয়দপুর উপজেলা কৃষক দলের সভাপতি মনির সরকার, সিনিয়র সহ- সভাপতি বরাত ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন শাহ, উপজেলা কৃষক দলের অন্যতম নেতা সাকিব ইসলাম, পৌর কৃষক দলের সভাপতি খালেদ মনজুর পাপ্পু, পৌর কৃষক দলের অন্যতম  নেতা শরিফুল ইসলাম, কামারপুকুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি হাবিবুর রহমান হাবিব ও সাধারণ সম্পাদক শওকত আলী,সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম, বোতলাগাড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি সুজন ইসলাম ও সাধারণ সম্পাদক সাগর সরকার, কাশিরাম ইউনিয়ন কৃষক দলের সভাপতি গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক সাজ্জাদ সরকারসহ কৃষক দলের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ৩ টায় কাশিরাম বেলপুকুর ইউনিয়নের  দেড়ানী সুতারপাড়ায় ১৪ টি পরিবারের বাড়ির সর্বস্ব পুড়ে ছাঁই গেছে। আগুনে পরিবারগুলোর ঘরের মূল্যবান আসবাবপত্র, কাপড়- চোপড়, ধান-চাল, গরু-ছাগল, নগদ অর্থসহ প্রায় ৫০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।





সম্পর্কিত সংবাদ

  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ