কলারোয়া সীমান্তে ৬ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল উদ্ধার

 

কামরুল হাসান।। কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৬ লাখ ২০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় মালামাল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে বিজিবি কাউকে আটক করতে পারেনি।

সাতক্ষীরা- ৩৩ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, শুক্রবার(৭ মার্চ) কলারোয়া সীমান্ত এলাকা তলুইগাছা বিওপি ক্যাম্পের বিজিবি জোয়ানরা অভিযান চালিয়ে চারাবাড়ি ও নটিজঙ্গল এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও কাকডাঙ্গা বিওপির বিজিবি সদস্যদের অভিযানে রাজ্জাকের মোড় এলাকা থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়।

এদিকে হিজলদী বিওপির সদস্যরা অভিযান চালিয়ে আমবাগান এলাকা থেকে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী উদ্ধার করেন। ভারতীয় মালামাল উদ্ধারের ঘটনায় বিজিবি কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি।

সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান উদ্ধারকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমস অফিসে জমা প্রদান করা হয়েছে।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টাটাপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী বিষয় প্রোগ্রাম অনুষ্ঠিত
  • বজ্রপাতে নৌকা থেকে পড়ে চাকলায় এক জেলে নিখোঁজ
  • লেবাননে নিহত নাহিদুল ইসলাম কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরলেন
  • আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
  • আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান