কালিগঞ্জে বন্ধন সংস্থার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কালিগঞ্জ প্রতিনিধি। বেসরকারী উন্নয়ন সংস্থা বন্ধন এর ১৯ তম প্রতিষ্টা বার্ষিকী গত ১৩ জুন শনিবার সকাল ৯ টায় র‍্যালি ও বন্ধন হাসপাতাল এর চত্বরে সংস্থার উপদেষ্টা আঃ আজিজ গাইনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বন্ধন এর নির্বাহী পরিচালক ও প্রতিষ্টাতা আলমগীর হোসেন কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির সূচনা করেন। অনুষ্ঠানে নির্বাহী পরিচালক বলেন, বন্ধন এর দীর্ঘ যাত্রা ও পথ পরিক্রমায় সরকারী ও বেসরকারী বিভিন্ন ব্যক্তি ও সংস্থার সার্বিক সহযোগিতায় বন্ধন বর্তমানে একটি সুপ্রতিষ্টিত সংস্থা হিসাবে সুপরিচিত হয়েছে। কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামেই বন্ধন সংস্থার যাত্রা শুরু হয় এজন্য তাদের প্রতি বিশেষবিস্তারিত…

ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নবনিযুক্ত প্রশাসককে বরণ ও বিদায়ী প্রশাসককে সংবর্ধনা

এস.এম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নবনিযুক্ত প্রশাসক মো. মুর্শিদ আলমকে ফুলের শুভেচ্ছার মাধ্যমে বরণ ও একই অনুষ্ঠানে বিদায়ী প্রশাসক মো. আবু বিল্লাল হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার ১৩ই জুন বেলা ১১টার সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিদায়ী প্রশাসক মো. আবু বিল্লাল হোসেন নবনিযুক্ত প্রশাসক ও সমবায় কর্মকর্তা মো. মুর্শিদ আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে পরিষদের পক্ষ থেকে বিদায়ী প্রশাসকের কর্মকালীন অবদানের স্বীকৃতি হিসেবে তাকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ডা. আবুল হোসেন, সাংবাদিক কামরুজ্জামান, এস.এম আব্দুল্লাহ,বিস্তারিত…

ঝাউডাঙ্গায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

এস.এম আব্দুল্লাহ :: সারা দেশের ন্যায় সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন ২০২৬) সকাল ১১টায় ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন সমবায় কর্মকর্তা ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়নের নতুন প্রশাসক মো. মুর্শিদ আলম ও বিদায়ী প্রশাসক মো. আবু বিল্লাল হোসেন সহ সকল সদস্যবৃন্দ।

ঝাউডাঙ্গায় পৃথক জায়গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

এস.এম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া ও পাথরঘাটায় মাছের ঘেরে ও নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল ১০ টার দিকে ওয়ারিয়া গ্রামের প্রবাসী আব্দুর রহিমের একমাত্র ছেলে শান্ত(৫) মাছের ঘেরে ও দুপুর ১টা ৩০ মিনিটে পাথরঘাটা গ্রামের আরশাফুল ইসলামের ছোট ছেলে(৩) বেত্রাবতি নদীতে ডুবে মারা গেছে। শিশু শান্তর পরিবারে সাথে কথা বলে জানা গেছে- শিশু শান্ত নিয়মিত তার দাদার সাথে মাঠে যেত। প্রতিদিনের ন্যায় আজও মাঠ থেকে শান্ত আগে বাড়ি ফেরে। দাদা বাড়িতে এসে খোঁজ করলে না পেয়ে এদিক-ওদিক খোঁজাখুঁজির এক পর্যায়েবিস্তারিত…

কালিগঞ্জে পেশাজীবী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ, সাতক্ষীরা। বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার পেশাজীবী বিভাগের উদ্যোগে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকাল ৫ টায় কালিগঞ্জের রংধনু কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত পেশাজীবি শিক্ষা বৈঠকে উপজেলা জামায়াতের পেশাজীবী বিভাগের সভাপতি মোশাররফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে দারসুল কুরআন পেশ করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ।অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি গাজী মোস্তফা কামাল। তিনি আদর্শ সমাজ পরিচালনায় পেশাজীবিদের প্রভাব এবং সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকরবিস্তারিত…

উখিয়ায় বিজিবি’র অভিযানে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। শুক্রবার (১২ জুন) সকালে হোয়াইক্যং সীমান্তের কোনাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে হোয়াইক্যং বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এ সময় বিওপি থেকে প্রায় ৮০০ মিটার পূর্ব দিকে এবং শূন্যরেখা থেকে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কোনাপাড়া এলাকায় নজরদারি চালানো হয়। সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে টহল দলবিস্তারিত…

আশাশুনিতে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টাটাপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী বিষয় প্রোগ্রাম অনুষ্ঠিত

এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনিতে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে (Startup, Science Project and Innovation Idea Showcasing ProgramProgram(স্টাটাপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী বিষয়ক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মেধা-বিজ্ঞান উদ্ভাবনের দেশ,সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে”শুক্রবার (১২ জুন) সকাল ১১:০০টায়”এডুকেশনাল এক্সিলেন্স সাপোের্ট স্কিম (EESS),এসইডিপি,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর,বাংলাদেশ,ঢাকার আয়োজনে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় অডিটরিয়ামে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মোঃ হাসানুজ্জামান এর সঞ্চালনায় প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাতক্ষীরা-৩ (আশাশুনি- কালিগঞ্জ) আসনের এমপি,মুহাদ্দিস রবিউল বাশারের প্রতিনিধি ও উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানাবিস্তারিত…

বাংলাদেশি প্রেমিকাকে বিয়ে করা হলোনা চীনা যুবক

হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি সাত মাস আগে অনলাইনে একটি মিউজিক গ্রুপে পরিচয়। আলাপচারিতার একপর্যায়ে বাংলাদেশি কিশোরীর সঙ্গে চীনা যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর সেই প্রেমিকাকে বিয়ে করতে চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছিলেন এম এ হাইশান (৩৯) নামের ওই যুবক। তবে প্রেমিকার (১৬) বিয়ের বয়স না হওয়ায় বিয়ে না করেই ফিরে গেলেন ওই চীনা যুবক। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার কুমারখালীর চাপড়া ইউনিয়নে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিয়ে না করেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন হাইশান। এর আগে বুধবার বিকেলে প্রেমিকার বাড়িতে এসেছিলেন এই চীনা যুবক। চাপড়া ইউনিয়নবিস্তারিত…

কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক নিহত, আহত ৩

কুষ্টিয়া প্রতিনিধি:: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সজীব (২৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সহকারী জিহাদসহ (১৫) আরও তিনজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার ৯ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালের বাবুগঞ্জ থেকে আম সংগ্রহের উদ্দেশ্যে একটি ট্রাক নিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিলেন চালক সজীব ও তাঁর সহকারী জিহাদ। পথে ৯ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে তাঁদের ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকচালক সজীব নিহত হন। এবিস্তারিত…

বজ্রপাতে নৌকা থেকে পড়ে চাকলায় এক জেলে নিখোঁজ

এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলার প্রতাপনর ইউনিয়নের চাকলায় কপোতাক্ষ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে আরিফ হাসান (৩৫) নামে এক মৎস্যজীবি নৌকা থেক পড়ে নিখোঁজ হয়েছে। অন্যান্য মৎস্যজীবীদের সহযোগিতায় ডুবে যাওয়া নৌকা উদ্ধার হলেও আরিফের সন্ধান পাওয়া যায়নি। সোমবার (৮ জুন) আনুমানিক বিকাল ৫ টায় চাকলা গ্রামের কপোতাক্ষ নদীতে এ ঘটনা ঘটে। ইউপি সদস্য আব্দুর রউফ জানান,চাকলা গ্রামের মৃত্যু আব্দুল হাই সানার পুত্র আরিফ হোসেন প্রতিদিনের ন্যায় নদীতে নৌকায় মাছ ধরার কাজে নিয়োজিত ছিল। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে মেঘের গর্জন ও হাল্কা বৃষ্টিপাত শুরু হয়। একপর্যায়ে আরিফ হোসেনের নৌকায় বজ্রপাতে আঘাত হানে।বিস্তারিত…